শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভারত থেকে ‘পেঁয়াজ আসার খবরে’ অস্থির খাতুনগঞ্জের বাজার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে, এ খবর শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এমন খবরে অস্থির হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দাম একদিন কমে তো একদিন বাড়ে। পেঁয়াজের আড়তদারদের মধ্যেও নেই স্বস্তি। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে ‘পেঁয়াজ আসছে’, ‘পেঁয়াজ আসছে’ ঘোষণায় বাজার অস্থির হয়েছে। ভারতীয় পেঁয়াজের আশায় অন্য কোনো দেশ থেকে ব্যবসায়ীরা এলসি করছেন না। ফলে সরবরাহে তৈরি হচ্ছে সংকট। তারা আরও বলছেন, ভারত থেকে পেঁয়াজ এলে বা আমদানি না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা স্বস্তি পেতেন।


>> কেজিতে ২০ টাকা কমে দুদিনের ব্যবধানে ফের বেড়েছে ২০ টাকা

>> বর্ডার থেকে ‘নানান ভাবে’ আসা পেঁয়াজ বাজারে


দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম না কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য দেনদরবার শুরু করে সরকার। পবিত্র রমজান মাসে দেশের বাজারে দাম কমাতে নির্দিষ্ট পরিমাণে চিনি ও পেঁয়াজ রপ্তানির অনুমতি দিতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেয় বাংলাদেশ। ১৮ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি ও পেঁয়াজ আমদানি করা হবে। এরমধ্যে ৫০ হাজার টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনি।


এরপর বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতিও দেয় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এ অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসেও সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত।



ভারত সরকারের এমন ঘোষণার পরই দেশে পেঁয়াজের দামে প্রভাব পড়তে শুরু করে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে দাম কমতে শুরু করে। তবে তিনদিনেও ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় ফের পেঁয়াজের দাম বেড়েছে।



ভারত স্থানীয় বাজারে সরবরাহ ঠিক রাখতে গত ৮ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে দাম। দেশের বাজারে ২৪০ টাকা পর্যন্ত ওঠে পেঁয়াজের দাম। পরবর্তী সময়ে দেশীয় পেঁয়াজ বাজারে আসা শুরু করলে ধীরে ধীরে কমে ৫০-৬০ কেজিতেও পেঁয়াজ বিক্রি হয়। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আবারও দাম বেড়ে এখন ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।



ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, ঢাকা মহানগরীর খুচরা বাজারগুলোতে দেশি পেঁয়াজ প্রতিকেজি ১১০-১২০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক মাস আগেও দেশি পেঁয়াজ ছিল ৬৫-৭৫ টাকা এবং এক বছর আগে এই সময়ে দাম ছিল মাত্র ৩০-৩৫ টাকা কেজি।


অন্যদিকে এক মাস আগে আমদানিকৃত পেঁয়াজের দাম ছিল প্রতিকেজি ৮০-৯০ টাকা এবং এক বছর আগে একই সময়ে আমদানিকৃত পেঁয়াজের দাম ছিল ৩৫-৪০ টাকা।



এদিকে বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের আড়তগুলোতে প্রচুর পেঁয়াজের মজুত দেখতে পাওয়া যায়। প্রায় সব আড়তেই রয়েছে দেশি নানান জাতের পেঁয়াজ। রয়েছে ভারতীয় নাসিক জাতের পেঁয়াজও। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কেজিপ্রতি ২০ টাকার মতো কমে গিয়ে বৃহস্পতিবার আবার বেড়েছে।



মধ্যম চাক্তাইয়ের বশর অ্যান্ড সন্সের ম্যানেজার তাহসিনুল করিম  বলেন, চট্টগ্রামে এখন দেশি পেঁয়াজ রয়েছে। মেহেরপুরি ও চুয়াডাঙ্গার ভালোমানের মোটা পেঁয়াজ পাইকারিতে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আসবে বলা হলেও এখনো আসেনি। এখন ভারতীয় যেসব পেঁয়াজ বাজারে রয়েছে, সেগুলো বিগত সময়ে বর্ডার থেকে ‘নানান ভাবে’ দেশে আসা। এগুলো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


তিনি দাবি করেন, ভারতীয় পেঁয়াজ নিয়ন্ত্রণ করে বর্ডারকেন্দ্রিক সিন্ডিকেট। ভারতীয় পেঁয়াজ আসার খবরে চট্টগ্রামের ছোট ছোট পেঁয়াজ আমদানিকারকরা অন্য দেশের জন্য এলসি খোলা বন্ধ করে দিয়েছেন। অথচ এখন বাজারে পেঁয়াজের দাম এত হওয়ার কথা নয়। ভারত থেকে পেঁয়াজ আনা হবে না সরকার এমন সিদ্ধান্ত চট্টগ্রামের ব্যবসায়ীদের জানিয়ে দিলে, অসংখ্য ব্যবসায়ী আমদানি করতেন। বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য চট্টগ্রামের ছোট ছোট অনেক আমদানিকারক মুখিয়ে আছেন। বর্তমানে মিশর, তুরস্ক, পাকিস্তান, চীনসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির সুযোগ রয়েছে। এসব পেঁয়াজ আমদানি করা গেলে বাজারে ৫০-৬০ টাকার বেশিতে পেঁয়াজ বিক্রি করতে হতো না।


মধ্যম চাক্তাইয়ের মেসার্স জে কে ট্রেডিংয়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। ওই আড়তের ম্যানেজার বলেন, ভারতীয় এসব পেঁয়াজ পাইকারিতে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


খাতুনগঞ্জের মেসার্স আল্লাহর দান নামের পেঁয়াজের আড়তে কথা হয় মো. সুমনের সঙ্গে। তিনি বলেন, আমাদের কাছে বর্তমানে চুয়াডাঙ্গার দেশি পেয়াঁজ রয়েছে। ৭৪-৭৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া পাবনার মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজিতে।



বৃহস্পতিবার বিকেলে খাতুনগঞ্জের লামার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস  বলেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ টাকা কমে গিয়েছিল। ভারতীয় পেঁয়াজ ৯৫-১০০ টাকায় চলে এসেছিল। আজকে (বৃহস্পতিবার) আবার তা বেড়ে ১১৬-১১৭ টাকা হয়েছে। তাছাড়া দেশীয় মেহেরপুরি পেঁয়াজও ৬৫-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুড়িকাটা জাতের পেঁয়াজ ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে।


আরও খবর




হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প