শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

ভরা মৌসুমেও সাগরে মিলছে না পর্যাপ্ত ইলিশ, দাম নাগালের বাইরে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। জালে মাছ কম ধরা পড়ার কারণে বাজারেও কমছে না দাম। এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। ওজনে আরও বেশি হলে দামও বাড়ছে। দাম বেশি হওয়ায় হতদরিদ্র এবং মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে দেশের জাতীয় মাছ ইলিশ।


মৎস্য আহরণকারীদের মতে, বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবারই কম ইলিশ ধরা পড়েছে। তবে সামনের অমাবস্যা ও পূর্ণিমায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী তারা। আগামী অক্টোবর মাসে ২২ দিনের জন্য বন্ধ হবে সাগরে ইলিশ ধরা। তাদের দাবি, এবার যাতে ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ না করা হয়।


নগরীর ফিশারিঘাট গিয়ে দেখা গেছে, অধিকাংশ ফিশিংবোট তীরে নোঙর করা। কিছু বোট মাছ নিয়ে সাগর থেকে এসেছে। মাছ আহরণকারীদের দাবি, এবার পর্যাপ্ত ইলিশ জালে ধরা পড়ছে না। এ কারণে চট্টগ্রামের পাইকারি মাছ বাজার ফিশারিঘাটেও ইলিশ মাছের দাম বেশি। এখানে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৬০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকা। ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়।


চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশ খুবই কম। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৭০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা। এ ছাড়া ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।


মো. রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘এখনও ইলিশের দাম কমেনি। এখন যে দামে ইলিশ বিক্রি হচ্ছে তা আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। আশা করছি সামনের দিনগুলোতে ইলিশ মাছ বেশি করে ধরা পড়বে। তখন দাম কমে আসবে।’



চট্টগ্রাম ফিশিংবোট মালিক সমিতির সভাপতি নুর হোসেন বলেন, ‘সাগরে ইলিশ আশানুরূপ ধরা পড়ছে না। অন্যান্য বছর এ সময়ে প্রচুর ইলিশ ধরা পড়তো। এবার মাছ ধরতে যারা সাগরে যাচ্ছেন তাদের খরচও ওঠে আসছে না। একটি ফিশিংবোটে ২০ থেকে ২২ জন কর্মচারী থাকে। যারা মাছ ধরার জন্য ১০ দিনের খাবার নিয়ে সাগরে যায়। এতে তাদের খাবারে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। অথচ মাছ পাওয়া যাচ্ছে ৮০ হাজার কিংবা এক লাখ ২০ হাজার টাকার মতো। প্রতিবারই ৮০ হাজার থেকে এক লাখ টাকা লোকসান যাচ্ছে।’


তিনি আরও বলেন, ‘আশা করছি সামনের অমাবস্যা-পূর্ণিমায় ভালো পরিমাণে ইলিশ ধরা পড়বে। তবে অক্টোবরে প্রতিবছর ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার। এবার যাতে এ নিষেধাজ্ঞা দেওয়া না হয়, এ দাবি জানিয়ে আমরা ইতোমধ্যে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপিতে নিষেধাজ্ঞা না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেছি।’


চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদফতরের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তা মো. এরশাদ শেখ বলেন, ‘সাগরে এখন পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরা পড়েনি এটা সত্য। এ কারণে বাজারে দামও একটু বেশি। আশা করছি, সামনের অমাবস্যা-পূর্ণিমায় প্রচুর ইলিশ ধরা পড়বে।’


চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদফতরের উপপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, ‘প্রতিবছর অক্টোবর মাসে সাগরে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকে। ইলিশের প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এবার কত তারিখ থেকে বন্ধ রাখা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ