শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

যত্রতত্র পশু জবাইয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর পূর্ব রামপুরা হয়ে সিপাহীবাগ বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে ১০টির বেশি মাংসের দোকান রয়েছে। এসব দোকানের কোনো কোনোটিতে প্রতিদিন দু-একটি করে পশু জবাই করা হয়। আবার কোনো কোনো দোকানদার অন্য জায়গা থেকে পাইকারি মাংস এনে খুচরায় বিক্রি করেন। তবে এসব দোকানে যেসব পশুর মাংস বিক্রি হয় তার কোনোটিই সিটি করপোরেশনের নির্ধারিত জবাইখানায় জবাই করা হয় না। দোকানিদের প্রত্যেকেই নিজ নিজ ব্যবস্থাপনায় দোকানেই অথবা আশপাশের কোনো খোলা স্থানে জাবাইয়ের কাজ সারেন।


একই অবস্থা খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেটের। এখানকার সাত/আটটি মাংসের দোকানের পশু ওই মার্কেটের মেঝেতেই ভোরবেলা জবাই করা হয়। এরপর সারাদিন সেখানে রক্ত ও পশুর উচ্ছিষ্ট মেঝেতে পড়ে থাকতে ও ড্রেনের পানিতে ভাসতে দেখা যায়। দুর্গন্ধে চলাফেরা করতে সমস্যা হয় সাধারণ মানুষদের।



এভাবে পশু জবাই চলছে রাজধানীর ছোট-বড় দুই শতাধিক বাজার ও অলিগলিতে।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র পশু জবাই রাজধানীতে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।



সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত পশু জবাইখানায় দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০টি পশু জবাই করা যায়। যেখানে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতিদিন পাঁচ হাজারের বেশি পশু জবাই হচ্ছে। বাধ্য হয়ে মাংস ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে পশু জবাই করতে হয়। অস্বাস্থ্যকর পরিবেশে অধিকাংশ পশু জবাইয়ের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।



এ বিষয়ে আইনেও নিষেধাজ্ঞা রয়েছে, যা মানা হচ্ছে না। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ধারা ৩(১) অনুযায়ী, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠান ছাড়া খোলা স্থানে পশু জবাই নিষেধ। কিন্তু বাস্তবে এই আইনের কোনো প্রয়োগ নেই।


খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনের পাঁচটি জবাইখানার তিনটিই গত ছয় বছর ধরে বন্ধ। যে দুটি চালু আছে তার অবস্থাও নাজুক। সেখানে স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই চলে পশু জবাই।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় পশু জবাইখানা দুটি। একটি কাপ্তানবাজারে, আরেকটি হাজারীবাগে। এর মধ্যে একটি বন্ধ পাঁচ বছর ধরে, আর আরেকটি এখনো চালুই হয়নি।


অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটি পশু জবাইখানার মধ্যে একটি নির্মাণের পর চালুই হয়নি। বাকি দুটির অবস্থা নাজুক। এর মধ্যে মহাখালীতে অবস্থিত জবাইখানা নির্মাণ করা হয় ২০১৮ সালে। তবে নির্মাণ শেষে এটি চালু হয়নি। আর মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং মিরপুর-১১ তে অবস্থিত জবাইখানার অবস্থা নাজুক।


সংশ্লিষ্টরা বলছেন, কসাইদের নিজ ব্যবস্থাপনায় জবাই কাজে থাকেন না কোনো ভেটেরিনারি চিকিৎসক, হয় না পশুর স্বাস্থ্যপরীক্ষা। এছাড়া রক্ত ও পশুর উচ্ছিষ্ট যত্রতত্র ফেলার কারণে তৈরি হচ্ছে নানা সংক্রমক রোগ, যা ছড়িয়ে যাচ্ছে।


এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই করতে হবে। জবাইয়ের আগে অবশ্যই পশুর স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। তা না হলে জবাই প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা এ মাংস খাবেন, সবাই স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন।


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা বলেন, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এটি পরিবেশের ঝুঁকি তৈরি করছে। এগুলোর পরবর্তী বর্জ্য পরিশোধন হয় না। সেজন্য দীর্ঘদিন ধরে আমরা স্লাটারিং হাউজ (আধুনিক কসাইখানা) নির্মাণের কথা বলছি। কিন্তু নানা কারণে এগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়া যাচ্ছে না।


তিনি বলেন, এভাবে যত্রতত্র পশু জবাই কখনো স্বাস্থ্যসম্মত উপায়ে হয় না। এটা নিরাপদ খাবার বলা যায় না।



এদিকে যত্রতত্র পশু জবাই প্রসঙ্গে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, এ বার্থ্যতা সরকারের। কারণ আমরা নিজেরাও চাই জবাইখানায় পশু জবাই করতে, কিন্তু সে ব্যবস্থা সরকার করতে পারেনি। যে কারণে বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় সেটা করতে হচ্ছে।


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬