শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: হরমুজ বন্ধ, ফের আলোচনার ভাগ্যও ঝুলছে

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে বাকি মাত্র তিন দিন। তবে দু’পক্ষের হুমকি-পাল্টা হুমকি ও নানা কর্মকাণ্ডে শান্তি প্রতিষ্ঠার কোনো লক্ষণ মিলছে না। বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ খোলার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করেছে ইরান। আগামীকাল সোমবার দু’পক্ষ পাকিস্তানে ফের আলোচনায় বসবে এমন তথ্য আসলেও সেটিও অনিশ্চিত।


পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রথম ভালো খবর আসে গত শুক্রবার। এদিন মধ্যরাত থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই দিনই হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাগচির ওই ঘোষণার পরপর ৪৮ দিনের অচলাবস্থা শেষে হরমুজ দিয়ে বের হওয়ার জন্য নোঙর তুলে রওনা দেয় অনেক জাহাজ। তবে রাতেই অনেক জাহাজকে ফিরিয়ে দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


শনিবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামও উল্লেখযোগ্য হারে কমে আসে। প্রতি ব্যারেলের দাম ৯০ ডলারের কাছাকাছি চলে আসে।


তবে শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা থেকে হরমুজ প্রণালিতে তারা ফের অবরোধ আরোপ করেছে। প্রণালির কাছাকাছি আসা শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা এবং যেকোনো আইন লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দেওয়া হয়।


ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ‘বারবার বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে এই ঘোষণা দেওয়া হয়। আইআরজিসি জানায়, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রু পক্ষ ইরানি জাহাজ ও বন্দরের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই আজ সন্ধ্যা থেকে এই অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’


সামরিক বাহিনীটি সতর্ক করে বলে, পারস্য উপসাগর এবং ওমান সাগরে থাকা জাহাজগুলো যেন তাদের নোঙর করা স্থান থেকে না নড়ে।


জাহাজ মালিকদের কেবল ইরানের আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়ে আইআরজিসি এটার বলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই’।




একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও দু’পক্ষের মধ্যে ফের বৈঠকের কথা জানা যায় শনিবার। আগামীকাল সোমবার ইসলামাবাদে দু’পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে এমন সংবাদও দেয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।


তবে সেই আশায় জল ঢালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। শনিবার তুরস্কে আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশগ্রহণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসবে না।


খাতিবজাদেহ বলেন, ‘যতক্ষণ না আমরা একটি রূপরেখার বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা আলোচনার তারিখ নির্ধারণ করতে পারছি না।’


একইদিন রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।


গালিবাফ বলেন, ‘আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে হয়নি। আমরা এখনও চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে রয়েছি।’


হরমুজে নৌ-অবরোধ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাকে আরও জটিল করে তুললেও গালিবাফ একে তেহরানের জন্য কৌশলগত বিজয় বলেও হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা শত্রুকে ধ্বংস করিনি। তাদের এখনও অর্থ ও অস্ত্র আছে, কিন্তু কৌশলগতভাবে তারা আমাদের সামনে পরাজিত হয়েছে।’


আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় স্থাপনে বাধা নেই: হাইকোর্ট

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত