
মোঃ হুমায়ুন কবির ক্রাইম রিপোর্টার:গাজীপুরের শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মাসুদ্ রানা।এই স্লোগানকে সামনে রেখে তিনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। বি.এস.এস (অনার্স) এবং এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি অর্জনকারী এই উদীয়মান নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন।এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসুদ্ রানা বলেন ১নং মাওনা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত মডেল ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। অত্র এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার শতভাগ নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য।বর্তমান যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও বলেন। আমাদের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত এবং শান্তিপ্রিয় মাওনা ইউনিয়ন গড়ে তুলতে আমি এলাকাবাসীর দোয়া ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করছি।স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটাররা মনে করছেন একজন শিক্ষিত পরিচ্ছন্ন এবং জনবান্ধব নেতা হিসেবে মাসুদ্ রানা চেয়ারম্যান নির্বাচিত হলে মাওনা ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে এবং এলাকার দীর্ঘদিনের জনসমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে।




























