শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

৯ বছরে বাংলাদেশে ১৭৩ প্রজাতির পাখি বিলুপ্তির পথে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তিন দশকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমেছে বাংলাদেশে। এর মধ্যে গত ৯ বছরেই দেশে প্রায় ১৭৩ প্রজাতির পাখি বিলুপ্তির পথে। বর্তমানে দেশে পাখির প্রজাতির সংখ্যা মাত্র ৪৭৭।


একটি একা পাখি, সঙ্গহীন বা নিঃসঙ্গ। এখন আর ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ে বেড়ায় না শহর, গ্রাম বা মফস্বলে ভোরে মুয়াজ্জিনের আজানের সাথে সাথে নরসিংদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু পাখির ঝাঁক তাদের অস্তিত্ব জানান দিলেও ধোঁয়াটে শহরের উঘ্নতায়, শহুরে দেয়ালের কার্নিশে খুব একটা দেখা মেলে না কাঠঠোকরা, বুলবুলি, দোয়েল, শ্যামা ও ফিঙে সহ অন্যান্য দেশীয় পাখির। চড়ুই, ইষ্টিকুটুম বা ডাহুকের বাসা খুঁজতে বনে বাঁদাড়ে ঘুরে বেড়ানো শৈশব এখন ঘোলাটে স্মৃতির প্রচ্ছদ।


প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন সর্বশেষ পাখি নিয়ে জরিপ করে ২০১৫ সালে। সে সময়ের জরিপে বাংলাদেশে ৬৫০ প্রজাতি পাখির অস্তিত্ব খুঁজে পায় সংস্থাটি। তবে বর্তমানে দেশে পাখি রয়েছে ৪৭৭ প্রজাতির।


গবেষকদের দেয়া তথ্য বলছে, বর্তমানে বিশ্বে ১১ হাজার প্রজাতির পাখি রয়েছে। আর বাংলাদেশে আছে ৪৭৭ প্রজাতির পাখি। এর মধ্যে ৩০১ প্রজাতির পাখি বাংলাদেশের ‘আবাসিক’ পাখি। বাকি ১৭৬ প্রজাতি ‘পরিযায়ী’ বা অতিথি পাখি। গত ৯ বছরে দেশে প্রায় ১৭৩ প্রজাতির পাখি বিলুপ্তির দিকে এগিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন কমছে এসব পাখি?


নরসিংদী সরকারি কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাইন উদ্দিন বলেন, ‘পাখিদের খাদ্য শৃঙ্খলার বিরাট একটা ঘাটতি দেখা দিয়েছে। এখন গ্রাম অঞ্চলেও গাছ-পালা কমে গিয়েছে। মানুষ প্রাকৃতিক গাছ কেটে কাঠের গাছ বেশি লাগাচ্ছে। যা পাখির বাসার জন্য শ্রেয় না। এই গাছগুলো মানুষের জন্য আর্থিক লাভবান হলেও পাখিদের খাদ্য শৃঙ্খলা ও বাসস্থানের ঘাটতি হচ্ছে। ’


নরসিংদীর পরিবেশ ও জলবায়ু কর্মী বালাক রাসেল বলেন, ‘কারখানা ও ফ্যাক্টরিগুলো যে পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। এগুলো যখন গাছের মধ্যে যায় তখন গাছের ডাল ও পাতা আঠালো হয়ে পড়ে। যার ফলে পোকামাকড় থাকে না। এতে পাখি খাবার পায় না। যা পাখির বিলুপ্তি ভূমিকা রাখছে বলে আমি মনে করি।’


প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের তথ্যমতে, গত ১০০ বছরের মধ্যে ১৯ প্রজাতির পাখি চিরতরে হারিয়ে গেছে। গবেষক ও পাখি বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমছে এশিয়া মহাদেশে। আর এর মধ্যেই এই হার সবচেয়ে বেশি বাংলাদেশে। গত ৩০ বছরে দেশে পাখির সংখ্যা নেমেছে ৬ ভাগের এক ভাগে।


পাখি কমার কারণ হিসেবে একাধিকবার উঠে এসেছে পর্যাপ্ত বাসস্থান না থাকা, পতিত জমি, জলাধার ও বনাঞ্চল কমে যাওয়া, কৃষিকাজে বিষ ও রাসায়নিক ব্যবহার। বর্তমানে দেশের মোট আয়তনের সাড়ে ১৫ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে, যদিও প্রয়োজন ২৫ শতাংশ। ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে প্রায় চার লাখ ৯৪ হাজার ২১১ একর। সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে জানিয়ে বনভূমি কমার কারণ তুলে ধরলেন বন কর্মকর্তা। সমাধানের কারণ তুলে ধরলেন সংশ্লিষ্টরা।


নরসিংদী ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হায়দার হোসেন বলেন, ‘ বর্তমানে নরসিংদীতে পাখি নিয়ে কোনো কাজ হচ্ছে না, আমরা এমন কোনো দিক নির্দেশনা ও বরাদ্দ পাইনি। তবে কেউ যদি পাখি অবৈধভাবে ধরার চেষ্টা করে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।’


নরসিংদীর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো ছাইফুল ইসলাম বলেন, ‘ কোনো এলাকায় শিল্পায়ন বেশি হবে আবার কোনো এলাকায় নগরায়ণ বেশি হবে। এর ফলে গাছে কমে যাবে। আর গাছ কমে গেলেই পাখির সংখ্যা কমে যায়।’


নরসিংদী জেলায় কোনো প্রাকৃতিক বনভূমি না থাকায় এখানকার বনভূমির পরিমাণ জানাতে পারেনি বন বিভাগ। তবে, পুরো দেশে বর্তমানে মোট বনভূমির পরিমাণ ২৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী