শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আমিরকে দলে ফেরাতে যে সতীর্থ ‘বড় ভূমিকা’ রেখেছেন

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রায় চার বছর পর অবসর ভেঙে পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন তারকা পেসার মোহাম্মদ আমির। এ খবর বেশ পুরোনো, ইতোমধ্যে তিনি নতুন প্রত্যাবর্তনের পর একটি ম্যাচও খেলে ফেলেছেন। যদিও ম্যাচটির বয়স ছিল মাত্র ২ বলের, বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি। যার কারণে ফেরার ম্যাচে বলও হাতে নিতে পারেননি আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে তার এই ফেরায় বড় ভূমিকা ছিল আরেক সতীর্থের।




সম্প্রতি এ নিয়ে পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ৩২ বছর বয়সী এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দেওয়ায় আমির পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ও সতীর্থ শাহিন শাহ আফ্রিদিকে কৃতজ্ঞতা দিয়েছেন। আমির বলেন, ‘সকল কৃতজ্ঞতা (আমাকে ফেরানোয়) পিসিবির ম্যানেজমেন্ট, শাহিনের (আফ্রিদি) প্রতি। তারা আমার ওপর আস্থা রেখে দলে ফিরিয়েছে এবং তার প্রতিদান দিতে আমি কিছুটা চাপ অনুভব করছি।’


এর আগে চলতি বছরের শুরুতে আবুধাবির আইএল টি-টোয়েন্টিতে একই দলের হয়ে খেলেছিলেন আমির ও শাহিন আফ্রিদি। তারই এক ফাঁকে আমিরকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা নিয়ে একটি অনুষ্ঠানে শাহিন জানিয়েছিলেন, ‘আমি মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলব, জানতে চাইব তিনি ফের পাকিস্তান জাতীয় দলে ফিরতে চান কি না। প্রায় পাঁচ বছর পর আমি তার সঙ্গে বল করছি। তার সঙ্গে বল করার অনুভূতি অসাধারণ, আমাদের জুটিও দুর্দান্ত।’



পরে ওই ঘটনায় শাহিনদের সতর্ক করে বার্তা দেয় পিসিবি। অনুষ্ঠানটি সামাজিক মাধ্যমে হওয়ায় তারা ক্রিকেটারদের ‘সোশ্যাল মিডিয়া কোড’ তৈরির হুঁশিয়ারিও দিয়েছিল। মনে হচ্ছিল– আমিরের দলে ফেরার পথ বুঝি আবারও বন্ধ হয়ে যাচ্ছে। তবে সর্বশেষ পিএসএল আসরের পর নড়েচড়ে বসে পিসিবি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা অবসর নেওয়া দুই ক্রিকেটার আমির ও ইমাদ ওয়াসিমের সঙ্গে আলোচনায় বসে। এরপরই ফের অবসর ভেঙে আন্তর্জাতিক পাক জার্সি গায়ে তোলার ঘোষণা দেন এই দুই তারকা। এরপর তারা কিউইদের বিপক্ষে চলমান সিরিজের দলেও আছেন। 



জাতীয় দলে ফেরার অনুভূতি জানিয়ে আমির বলেন, ‘সম্ভবত ৪ বছর পর ফিরেছি এবং যখন আপনি নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, এটি সত্যিকারভাবে ভিন্ন অনুভূতি। মনে হচ্ছে নিজের অভিষেক সিরিজ খেলতে নেমেছি। ২০০৯ সালে প্রথম পাকিস্তানের হয়ে খেলা শুরু করি এবং ওই বছরই আমরা বিশ্বচ্যাম্পিয়ন হই। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠি এবং চ্যাম্পিয়ন হই আমরা। আবারও ছোট সময়ের একটি লক্ষ্যকে সামনে রেখে পিসিবি আমাকে ফিরিয়েছে, সেটি হচ্ছে বিশ্বকাপ (টি-টোয়েন্টি)।’


তিনি আরও বলেন, ‘এরপর পাকিস্তান একাধিক টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলেছে, তবে এখানে এমন একটি লাইন আছে যেটা আমাদের অতিক্রম (চ্যাম্পিয়ন) করতে হবে। যদি সেটি সম্ভব হয়, তাহলে তা হবে আমার জন্য অনেক বড় পাওয়া কারণ আমিও এখন এই দলের সদস্য।’ একইসঙ্গে নিজের ফিটনেসও আগের চেয়ে অনেক উন্নত বলে উল্লেখ করেন এই পাক তারকা। সম্পূর্ণ ফিট না হলে মাঠে নিজের পুরোটা দেওয়া যায় না বলেও উল্লেখ করেন আমির। এর মধ্য দিয়ে ৩২ বছর বয়সী এই পেসার পাকিস্তানকে বড় কিছু দেওয়া সম্ভব বলেও জানিয়েছেন।


অন্যদিকে, নিজের কঠিন সময় পার করে আবারও ক্রিকেটে মনোযোগী হতে পারায় তিনি কৃতিত্ব দিয়েছেন স্ত্রী ও ছোট সন্তানের প্রতি। আমির বলেন, ‘আমি মনে করি আমার শক্তির বড় উৎস স্ত্রী ও সন্তান। আমি আমার মেয়েকে ভালোবাসি এবং যখন তাদের সঙ্গে সময় কাটাই, সেটি আমার জন্য অনুপ্রেরণার মুহূর্ত। এছাড়া সে (স্ত্রী) এটা নিশ্চিত করে যাতে আমার পুরো মনোযোগটা ক্রিকেটে থাকে। তাই আমি মনে করি এটি সবকিছু মোকাবিলা করে বাড়তি শক্তি জোগায়।’


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা