
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) দিবাগত রাতে বাঙ্গরা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালারাইয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মোঃ কাউসার আলম (৪১), যুগিরখিল গ্রামের মৃত জোবাল খানের ছেলে আলম খান (৫০), কালারাইয়া গ্রামের মৃত হিরন ব্যাপারীর ছেলে মামুন মিয়া (৩৯), দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ নাছির (২৭) ও মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ সোহাগ খান (৩৮) এবং কোদালকাটা গ্ৰামের রোকন উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২)।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশমায় কালারাইয়া, দৌলতপুর ও কোদালকাটা এলাকায় পুলিশের একাধিক টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকের সাথে সম্পৃক্ত থাকায় আসামিদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে বাঙ্গরা বাজার থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।




























