শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

‘বাজবল’ তত্ত্বের বাইরে গিয়ে রুটের সেঞ্চুরি, সুফল পেল ইংল্যান্ড

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভারত সফরে গিয়ে রানের দেখা পাচ্ছিলেন না ইংল্যান্ডের সময়ের সেরা ব্যাটার জো রুট। বিশেষজ্ঞরা বলেছেন, আক্রমণাত্মক ক্রিকেট ‘বাজবল’-এ অভ্যস্ত হয়ে ওঠা ইংল্যান্ড দলের ব্যাটিং রুটের সঙ্গে মানানসই নয়। তাকে নিজের মতো করেই খেলার পরামর্শ দিয়েছেন তারা। রুট সেই পরামর্শ শুনেছেন কি না সেটি তিনিই ভালো জানেন। তবে রুটের ব্যাটিং মনে করিয়ে দিয়েছে তার পুরোনো সময়কেই। স্ট্রাইকরেট পঞ্চাশের নিচে রেখে তুলে নিয়েছেন সেঞ্চুরি।


রুটের এমন ধীরলয়ের ইনিংসেই বিপর্যয় এড়িয়েছে ইংল্যান্ড। ৫ উইকেটে ১১২ রানে পরিণত হওয়া দলকে তিনশ পার করিয়েছেন রুট। নিজে এখনো অপরাজিত আছেন ১০৬ রানে। 


রাঁচিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি ইংল্যান্ড। ৪৭ রান আসে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ওপেনিং জুটিতে। এরপরই ইংলিশ শিবিরে তোপ দাগেন ভারতের অভিষিক্ত পেসার আকাশ দীপ। একই ওভারে ফিরিয়ে দেন ডাকেট ও ওলি পোপকে। ৫৭ রানের মাথায় ফেরান ক্রলিকেও (৪২)। 


এরপর ইংল্যান্ডের হাল ধরেন ফর্মের বাইরে থাকা দুই ক্রিকেটার জো রুট ও জনি বেয়ারস্টো। রুট রয়েসয়ে খেললেও ‘বাজবল’ তত্ত্ব মেনে আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন বেয়ারস্টো। তবে তাতে প্রাথমিক বিপর্যয় এড়ালেও দলকে ভরসা দিতে পারেননি। ১০৯ রানের মাথায় বেয়ারস্টোকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তাদের ৫২ রানের জুটি ভাঙেন অশ্বিন। দলের সঙ্গে আর ৩ রান যোগ হতে অধিনায়ক বেন স্টোকসকে ফেরান রবীন্দ্র জাদেজা। ৫ উইকেট নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় ইংলিশরা।


১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দিশেহারা ইংলিশরা আশার আলো দেখে রুট ও উইকেটরক্ষক বেন ফোকসের ব্যাটে। ‘বাজবলের’ ধরনের বাইরে গিয়ে ধীরগতির ব্যাটিং করেন তারা। ষষ্ঠ উইকেটে গড়েন ১১৩ রানের মূল্যবান জুটি। এ সময় ওভারপ্রতি তিনেরও কম হারে রান তোলেন তারা। দলীয় ২২৫ রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে মোহাম্মদ সিরাজের বলে বিদায় নেন ফোকস। ১২৬ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। 


দারুণভাবে শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি টম হার্টলি। ২৪৫ রানের মাথায় তাকেও ফেরান সিরাজ। এরপর এই ম্যাচেই দলে ফেরা অলি রবিনসনকে নিয়ে লড়াই শুরু করেন রুট। সেঞ্চুরি তুলে নেন এই সময়েই। ২১৯ বলে ৯টি চারে সেঞ্চুরিতে পৌঁছান তিনি। দিনশেষে অপরাজিত থাকেন ১০৬ রানে। আরেক পাশে যোগ্য সঙ্গ দেওয়া রবিনসন ৩১ রান করে অপরাজিত। তাতে দিনের নির্ধারিত ৯০ ওভার শেষে ৭ উইকেটে ৩০২ রান নিয়েই শেষ করে ইংল্যান্ড। 


আন্তর্জাতিক টেস্টে রুটের এটি ৩১তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে সর্বাধিক ১০টি সেঞ্চুরিও এখন এককভাবে তার। এতদিন ৯টি করে সেঞ্চুরি ছিল রুট ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটার যিনি ১৯ হাজার রান ছুঁয়েছেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা