শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

বিমানবন্দরের দ্বিতীয় দফার হুমকিও ভুয়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

একদিনে দ্বিতীয় দফায় পাওয়া বোমার হুমকির পরেও তল্লাশি চালিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝুঁকিপূর্ণ কিছু মেলেনি।


বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি এসব ‘তথ্যদাতাকেও’ খোঁজা হচ্ছে।


তবে এসব হুমকি কাজ বাড়িয়েছে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থাগুলোর। এরকম তথ্য পেলে নিয়ম অনুযায়ী যে তল্লাশি চালাতে হয়- তা সময় ও শ্রমসাধ্য ব্যপার।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলছেন, “যেকোনো রকম থ্রেট পেলে আমরা তল্লাশি চালাতে বাধ্য। এটা প্রটোকলের মধ্যে রয়েছে।”


তিনি বলছেন, “কে বা কারা এই (হুমকির) তথ্য দিচ্ছে- তা খোঁজা হচ্ছে। হোয়াটসঅ্যাপে যে কেউই বাংলাদেশে বসেও পাকিস্তানের নম্বর ব্যবহার করতে পারেন। তবে এ ধনেরর হুমকি দাতাদের যাবজ্জীবন পর্যন্ত সাজার আইন রয়েছে বাংলাদেশে।”


বুধবার ভোরে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে পাকিস্তানি একটি নম্বর থেকে বার্তা আসে। সেখানে বলা হয়, রোম থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের একটি লাগেজে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। এরপর নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উড়োজাহাজটিকে অবতরণ করানো হয়। যাত্রীদের নামানোর পর উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত পাওয়া যায়নি কিছুই।


এর রেশ কাটতে না কাটতেই বুধবার রাত ১১টার দিকে এপিবিএনের ডিউটি অফিসারের একই ফোনে মালয়েশিয়ার একটি নম্বর থেকে আরেকটি বার্তা আসে। সেখানে একটি লাগেজের ছবি দিয়ে বলা হয়, বিমানবন্দরে এরকম লাগেজে বিস্ফোরক থাকতে পারে। এরপর নিয়ম অনুযায়ী আরেক দফা তল্লাশি চালায় বিমানবন্দর কর্তৃপক্ষ।


বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, নিরাপত্তা তল্লাশি করে কোথাও কিছু পাওয়া যায়নি। রাত আড়াইটায় তল্লাশি কার্যক্রম সমাপ্ত (থ্রেট ক্লিয়ার) ঘোষণা করা হয়।


রোমের ফ্লাইটে যেভাবে তল্লাশি


শাহজালাল বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বুধবার রোম থেকে আসা বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে নামার পর সেটিকে থার্ড টার্মিনালের সামনে একটু ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়; যাতে কোনো দুর্ঘটনা ঘটলে মূল এয়ারপোর্টে কার্যক্রম চালানো যায়। উড়োজাহাজটি অবতরণ করার আগ পর্যন্ত যাত্রীদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি।


যাত্রীদের নিজেদের হাতব্যাগ রেখেই বোর্ডিং পাস নিয়ে নেমে আসতে বলা হয়। তাদেরকে কয়েকটি বাসে তুলে টার্মিনালে নেওয়া হয়। সেখানে বিমানের পক্ষ থেকে তাদের খাবার-পানিসহ আনুষঙ্গিক সেবা দেওয়া হয়।


ওই কর্মকর্তা বলেন, “উড়োজাহাজের ভেতরে গিয়ে দেখা গেল, যাত্রীদের অনেকেই সিটের ওপর পাসপোর্ট-ফোন ফেলে গেছেন। ভেতরে কিছুটা এলোমেলো অবস্থা। তখন কয়েকশ বড় পলিব্যাগ নিয়ে আসা হয়।


“কেবিনের সিটের ওপর লকার থেকে যাত্রীদের প্রত্যেকটি ব্যাগ নামিয়ে তল্লাশি শেষে সিট নম্বর অনুযায়ী পলিথিনে প্যাক সেখানেই রেখে দেওয়া হয়।”


ওই কর্মকর্তা বলেন, “ইউরোপ থেকে আসা যাত্রীরা হাতব্যাগে প্রচুর মালামাল ক্যারি করেন। এর মধ্যে একটা দুশ্চিন্তা ছিল কোনো যাত্রীর মালামাল যেন না হারায়। কেউ যেন বলতে না পারেন তার মোবাইল কিংবা অন্য কিছু খোয়া গেছে।”


বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান, উড়োজাহাজের কার্গো হোল্ডে ছোট ছোট কনটেইনারে ও প্যালেটে রাখা ব্যাগ ও অন্যান্য মালামালও নামানো হয়। এর মধ্যেই পুলিশের ‘স্নিফার ডগ’ চলে আসে। প্রত্যেকটা ব্যাগ বের করে সারি করে সাজিয়ে রাখা হয়।


প্রথমে সেগুলো বোম ডিসপোজাল ইউনিটের স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়। পরে সেগুলো কুকুর দিয়ে শোঁকানো হয়। অনেক ব্যাগ খুলেও পরীক্ষা করা হয়। কিছু ব্যাগ এক্সরে করেও দেখা হয়। পরে কিছু না পেয়ে বেলা দেড়টার দিকে তল্লাশি শেষ করে ‘থ্রেট ক্লিয়ার’ ঘোষণা করা হয়।


ওই কর্মকর্তা বলেন, তল্লাশি শেষ হওয়ার পর বোর্ডিং কার্ড অনুযায়ী সিট নম্বর ধরে ২০-৩০ জন যাত্রীকে বাসে করে এনে উড়োজাহাজে তুলে তাদের মালামাল সংগ্রহের জন্য বলা হয়। এরপর যাত্রীরা মালামাল নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।


তল্লাশি কার্যক্রমে বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলো ছাড়াও পুলিশ-র‌্যাবের সদস্যরাও অংশন।


বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, “বিমান বাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ সবগুলো সংস্থার সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন। পুলিশের কুকুরগুলোকে কাজে লাগানো হয়।


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী