শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

আলোকিত তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গ্রাফিকস ডিজাইনের উপর ‘ডিজাইন কনটেস্ট’ নিয়ে এসেছে দেশের স্বনামধন্য আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমি। ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সফলতা ও এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে নগদ টাকা, শতভাগ স্কলারশিপসহ নানা আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিডিকলিং একাডেমির গল্প তুলে ধরার জন্য গ্রাফিক্স ডিজাইন কনটেস্টের আয়োজন করা হয়েছে। “আওয়ার স্টোরি, ইউর ক্রিয়েটিভিটি” শীর্ষক এই কনটেস্টে  অংশ নিতে আগ্রহীদেরকে নির্দিষ্ট গুগল ফরমে রেজিস্ট্রেশন করতে হবে। সোমবার (২০ জানুয়ারি) থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিজাইন জমা দেওয়া যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজাইন কনটেস্টে যারা বিজয়ী হবেন, তাদের ডিজাইন বিডিকলিং একাডেমির সোস্যাল মিডিয়ার প্লাটফর্মে প্রচার করা হবে। একইসঙ্গে যারা প্রতিযোগিতায় বিজয়ী হবেন, তাদের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা, শতভাগ স্কলারশিপসহ বিভিন্ন পুরস্কার। এক্ষেত্রে প্রথম হওয়া ব্যক্তি পাবেন নগদ ১০ হাজার টাকা। সেইসঙ্গে থাকবে ফ্রি মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে শতভাগ স্কলারশিপ। রানার-আপ ৫ জন পাবেন ইউএক্স/ইউআই ডিজাইন অথবা মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে শতভাগ স্কলারশিপ।

এছাড়াও পরবর্তী ১০ জনকে দেওয়া হবে মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং কোর্সে ৭৫ শতাংশ স্কলারশিপ (২২,৫০০ টাকা ছাড়) এবং বিজয়ীদের মধ্য থেকে শেষ ৩০ জনকে দেওয়া হবে শতভাগ স্কলারশিপে অ্যাডভান্সড গ্রাফিক ডিজাইন কোর্সে (মর্নিং ব্যাচ) স্কিল ডেভেলপমেন্টের সুযোগ।

তবে কেউ যদি এআই ব্যবহার করে ডিজাইন তৈরি করে বা কারও বিরুদ্ধে কপি বা প্লেজারিজমের অভিযোগ পাওয়া যায়, তাহলে তার ডিজাইন বাতিল করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তির বিশ্বায়নের কথা চিন্তা করে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে কাজ করছে বিডিকলিং একাডেমি। গত এক বছরে (২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) ৫ হাজারের অধিক শিক্ষার্থীকে আইটি খাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২০৩৫ জন শিক্ষার্থী দক্ষতা অর্জনের পর বিডিকলিংসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। এমনকি প্রশিক্ষণ পাওয়া এসব শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপের (বিনামূল্যে) মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ দিয়েছে বিডিকলিং একাডেমি।

প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ৭২০ জন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ৫৫৬ জন, গ্রাফিক্স ডিজাইনে ৬৫০ জন, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রিতে ৪১৫ জন, ইউআই/ইউক্স ডিজাইনে ৩১৫, ওরাকল ডাটাবেজ বিষয়ে ১৫০ জন রয়েছেন। এছাড়াও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে ২০৮ জন, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টে ২০৬ জন, ওয়েব ডিজাইনে ৩৬৫ জন এবং ওয়েব ডেভেলপমেন্টে ২৬৫ জন ছাড়াও প্রজেক্ট ফিনিক্স (সেলস) বিষয়ে বিশেষ কয়েকটি ব্যাচে আরও সহস্রাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়া শিক্ষার্থীরা বিডিকলিং ছাড়াও ম্যাক-টেক সলিউশন্স, ওয়ান আইডিয়া সলিউশন্স, আরটুএ, মাকরাম আইটিসহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন।


আরও খবর




রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

আইন হবে ডিজিটাল : LexGlobal BD বাংলাদেশের আইনি ভবিষ্যৎ

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক

সোশ্যাল মিডিয়ার নিরাপত্তায় কাজ করছেন সৈকত আহমেদ রায়হান