শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবসে আলোচনা সভা, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ

প্রকাশিত:সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::


“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে দিনব্যাপী বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দিরাই পিএফজি ও ওয়াইপিএজির উদ্যোগে এই আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ।

দিনটির শুরুতে দিরাই উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান, রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস পান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে দিরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির দিরাই গড়তে চায়।”

বক্তারা আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে দেশের উন্নয়ন, অন্যদিকে সহিংসতা, ধর্মীয় বিভেদ, গণঅভ্যুত্থানের মতো ঘটনাগুলো আমাদের মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এখন সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার।”

সভায় আরও বক্তব্য রাখেন দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, সাংবাদিক মোসাহিদ আহমেদ সরদার, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেনা বেগম, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির মুহসিনা খাতুন রুমি, পারবিন বেগম, বিএনপি নেতা জুয়েল আহমেদ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, সাবেক ইউপি সদস্য হাফছা বেগম, মাজেদা খাতুন, যুবদল নেতা লেবু মিয়া, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের লিপিকা বিশ্বাস, সবিতা রানী, দূরপতি নন্দী, রিয়াজুল ইসলাম, আবু ইউসুফ খানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে একটি শান্তি পদযাত্রা দিরাইয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। সেখানে পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আয়োজক সংগঠনের সদস্যরা।

দিবসটি ঘিরে আয়োজনে অংশগ্রহণকারীরা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “সংঘাত নয়, শান্তিই হোক বাংলাদেশের পথচলার অনুপ্রেরণা।”


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা