শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

দল নিবন্ধন শেষ করে সেপ্টেম্বরের শেষে নির্বাচনি সংলাপ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামানে রেখে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।


ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এ সংলাপ এক থেকে দেড় মাস সময়ের মধ্যে কয়েকটি ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের এই সংলাপে ডাকা হবে।


এদিকে নিবন্ধনে আগ্রহীদের মধ্যে বাছাইয়ে টিকে থাকা নতুন ২২টি দলের মধ্যে ‘যোগ্যদের’ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে সেপ্টেম্বরেই


অভিযোগ নিষ্পত্তি এবং চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। দল নিবন্ধনের কাজ শেষ করেই সংলাপ শুরু করতে চায় ইসি।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। ৩০ সেপ্টেম্বর বা দুয়েক দিন পরে সংলাপ শুরু হতে পারে।


সংলাপসূচি নির্ধারণের অন্তত সপ্তাহ দশেক দিন আগে চিঠি (আমন্ত্রণ, কতজন প্রতিনিধি আসবে, লিখিত মতামত) পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবরজুড়ে সংলাপ চলতে পারে।


এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “রোডম্যাপে যে সময় রয়েছে, সে অনুযায়ী এ মাসের শেষ দিকে শুরু করব। ইসি সচিবালয় এটা জানিয়ে দেবে। দুয়েক দিন এদিক ওদিক হতে পারে, তবে রোডম্যাপ অনুসরণ করেই এগোব।”


রোডম্যাপে বল হয়েছে, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা সভা হবে ২৫ সেপ্টেম্বর। ২৩-৩০ সেপ্টেম্বর নতুন দল নিবন্ধন করে গেজেট প্রকাশ এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ।


নিবন্ধনে আগ্রহী ২২টি নতুন রাজনৈতিক দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শেষ হয়েছে। সেসব প্রতিবেদন পর্যালোচনা করছে কমিশন।


তদন্ত শেষে নিবন্ধনযোগ্য দলের বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে; দলের নাম বা কোনো বিষয়ে আপত্তি থাকলে তা শুনানি করে নিষ্পত্তি করবে ইসি। এ মাসের দ্বিতীয় সপ্তাহে তা শেষ করার কথা রয়েছে।


নিবন্ধন কাজের অগ্রগতি জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আরও চার-পাঁচ দিন সময় লাগবে। (সরেজমিন তদন্ত প্রতিবেদন) যাচাই বাছাই করছি; তদন্ত রিপোর্ট পযালোচনা করছি।”


তবে কোন কোন দল নিবন্ধন পেতে যাচ্ছে তা নিয়ে আভাস দিতে নারাজ সংশ্লিষ্টরা। কমিশন সভায় আলোচনা হলে প্রয়োজনে পুনঃতদন্তের সিদ্ধান্তও হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার কানাডা সফরে রয়েছেন, মধ্য সেপ্টেম্বরে তার ফেরার কথা রয়েছে।


আব্দুর রহমানেল মাছউদ বলেন, “এখন পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো সিদ্ধান্ত নিইনি। (কারা নিবন্ধন পাচ্ছে সে সিদ্ধান্ত) শিগগির হবে, আরও যাচাই হচ্ছে।”


দলগুলোর মতামত না নিয়েই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও নিজস্ব প্রস্তাব মিলিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণায় পাঠিয়েছে ইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সব মহলে অস্বস্তি রয়েছে।


নির্বাচনি আইন সংস্কার, আইন-শৃঙ্খলা, প্রশাসন, পুলিশের রদবদল, ইসির ভূমিকা, কর্তৃত্ব নিয়ে বরাবরই সংলাপে সরব থাকে দলগুলো। অন্তরবর্তীকালীন সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়েও দলগুলোর মতামত চাইবে ইসি।


বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল রয়েছে ৫০টি। নতুন নিবন্ধন পাওয়া দলগুলোও এবারের সংলাপে যুক্ত হবে। সে কারণে নিবন্ধন কাজ শেষ করেই আমন্ত্রণসূচি চূড়ান্ত করা হবে।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন