শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

দুই দফা উচ্ছেদের পরও ফের অবৈধ দোকান, প্রশাসনের দ্বারস্থ পরিবার

প্রকাশিত:মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসার মূল ফটকের সামনে অবৈধভাবে দোকান বসিয়ে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. শহীদুল ইসলাম খান ও তার পরিবার।

ভুক্তভোগী পরিবার দ্রুত দোকান উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন গরুহাটার বটতলা সংলগ্ন কাঁচাবাজার এলাকায় দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করছেন ডা. শহীদুল ইসলাম খান। সম্প্রতি তার বাসার প্রধান ফটকের সামনেই অনুমোদনহীনভাবে চায়ের দোকান বসানো হয়েছে। ফলে পরিবারটির স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে এবং গেট ব্যবহার করতে না পারায় মরিচা ধরে নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বাসার গেটের সামনে বাঁশের খুঁটি ও তাঁবু টানিয়ে চায়ের দোকান বসানো হয়েছে। একপাশে টিন দিয়ে বেড়া দেওয়া এবং অন্য পাশে চেয়ার বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। এতে গেটের পুরোটা খোলা সম্ভব হচ্ছে না, ফলে সরু পথ দিয়ে পরিবারটিকে যাতায়াত করতে হচ্ছে।

ডা. শহীদুল ইসলাম অভিযোগ করে জানান, এর আগেও উপজেলা প্রশাসন দু’বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটি উচ্ছেদ করেছিল। কিন্তু কিছুদিন পরই পুনরায় দোকান বসানো হয়। তিনি প্রশাসনের কাছে স্থায়ী সমাধান কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত দোকানি মো. আরিফ বলেন, তার দোকান অবৈধ নয় এবং জায়গাটি তাদের নিজস্ব জমি। তবে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে দোকান বসানো ও উচ্ছেদের ঘটনা চলছে। এতে শুধু সংশ্লিষ্ট পরিবার নয়, আশপাশের বাসিন্দারাও ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসককে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা