শিরোনাম
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৩ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রিপন মুনসী 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনকে এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় তাকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যাক্ত ঘরের একটি কক্ষ থেকে পটুয়াখালী দুদকের একটি টিম গ্রেপ্তার করেছেন। ওইদিন দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনের দাবী সাবেক মেয়র মতিয়ার রহমানের অপকর্ম আড়াল করতে এবং তার প্রস্তাবমত কাজ না করায় তিনি (মতিয়ার) সাব-ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে  দুদুক দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। দুদকের উর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে।

জানাগেছে, আমতলী পৌরসভার সৌন্দর্য বর্ধণে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে এলজিসিআরআরপি প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে এ কাজের দরপত্র আহবান করে। অভিযোগ রয়েছে মেয়র মতিয়ার রহমান অতি গোপনে ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ কাজ দেয়।  কিন্তু নামে মাত্র ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়া হলেও সমুদয় কাজ করেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দোসর মেয়র মতিয়ার রহমান। ২০২৪ সালের ৩০ জুলাই এ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ওই কাজ চলমান রয়েছে। পলাতক সাবেক মেয়র মতিয়ার রহমান সাব-ঠিকাদার নোমান রেজা নামের একজনকে দিয়ে কাজ করাচ্ছেন। ওই কাজের তদারকি করছেন আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন। সাব-ঠিকাদার নোমার রেজার অভিযোগ তার কাছে রুবেল এক লাখ টাকা ঘুস দাবী করছেন। তার দাবীকৃত টাকা সোমবার বেলা ১১ টার সময় সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যাক্ত ঘরের একটি কক্ষে তাকে দেয়া হয়। এ সময় পটুয়াখালী দুদকের একটি টিম তাকে হাতে নাতে ওই টাকাসহ গ্রেপ্তার করেছে । ওইদিন দুপুরে  সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের দুদক সহকারী পরিচালক তাপস বিশ্বাস আমতলী ডাক বাংলো প্রাঙ্গণে প্রেস ব্রিফিং শেষে  তাকে আমতলী থানায় সোপর্দ করেছেন।

আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার রুবেল খাঁন দাবী করেন, আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান বিগত বছরে উন্নয়নমুলক কাজ না করে কোটি কোট টাকা আত্মসাৎ করেছেন। এখনও তিনি পৌরসভার কাজে অনিয়ম করে টাকা হাতিয়ে নিতে চায়। আমি তাতে রাজি না হওয়ায় তিনি (মতিয়ার) তার লোক নোমান রেজাকে দিয়ে পরিকল্পিতভাবে আমার পকেটে টাকা ঢুকিয়ে দুদক দিয়ে ধরিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, মেয়র মতিয়ার রহমানেরর বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। দুদকের উর্দ্ধতন কর্তৃপক্ষ সঠিক তদন্ত করলেই আসল ঘটনা বেড়িয়ে আসবে।

সাব-ঠিকাদার মোঃ নোমান রেজা বলেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন আমার কাছ থেকে এক লাখ টাকা ঘুস নিয়েছে। ওই টাকা দেয়ার সময় দুদক তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। সৌন্দর্য বর্ধণে কাজের মান খারাপ করছেন তাতে রুবেল রাজি হয়নি বলে, আপনি পরিকল্পিতভাবে তার পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে তাকে দুদকের কাছে ধরিয়ে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, হাতে-নাতে ঘুসের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে দেয়া তথ্যের টাকার নম্বরের সঙ্গে তার সাথে থাকা টাকা হুবুহু মিলে গেছে। তার বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ সালের ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫এর ২ ধারায়  মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, দুদক আমতলী পৌরসভার  উপ-সহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করে থানা হেফোজতে রেখেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার পৌরসভা প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সরকারী চাকুরী বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  


আরও খবর




ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী

পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

উদয়ন মহিলা কলেজে নতুন নেতৃত্ব, নারীশিক্ষার অগ্রযাত্রায় আশার আলো খাদিজা বেগম

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী

আত্রাইয়ে চালককে রক্তাক্ত জখম করে অটো-ভ্যান ছিনতাই, গ্রেফতার ১

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী