শিরোনাম
কাউখালীতে বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ৩ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই
বুধবার ২৫ নভেম্বর ২০২৬
বুধবার ২৫ নভেম্বর ২০২৬

পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

প্রকাশিত:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

'


স্টাফ রিপোর্টার নরসিংদী 

নরসিংদীর পলাশে সন্তানদের সম্পত্তির ভাগ বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল নামে এক মৃত ব্যক্তির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে দীর্ঘ ৫ ঘন্টা পর সন্ধ্যা ৭ টার দিকে থানা পুলিশের হস্তক্ষেপে তার লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


নিহত আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারের সিরাজ উদ্দিনের ছেলে। 


তিনি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ২৩ অক্টোবর মারা যান। মৃত্যুর দীর্ঘ এক মাস পর সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁর মরদেহ পলাশে গ্রামের বাড়িতে পৌঁছায়।


পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে তাঁর জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলেও এর আগেই নিহতের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন কয়েকজন স্বজন ও স্থানীয় ব্যক্তি। 


তবে নিহতের বাবা-মা দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি।


তাঁদের দাবি, নিহতের সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাঁদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবিতে জানাজা ও দাফনে বাধার সৃষ্টি হয় বলে জানা যায় ।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই। তাঁদের মতে, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে একজন মৃত ব্যক্তির জানাজা ও দাফন আটকে যাওয়ার মতো ঘটনা পলাশ উপজেলায় আগে কখনো ঘটেনি।



সরেজমিনে গিয়ে জানা যায়,প্রায় ১১ বছর আগে বগুড়া উপজেলার ফুলতলা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (৩২) এর সঙ্গে পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নিহত রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 


এরপর পরিবারের অমতেই দু'জনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকে রাসেলের পরিবারের শারমিনকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।

এক পর্যায়ে রাসেল তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে ভাড়া বাসা নিয়ে বসবাস করেন। সংসার জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

এরপর জীবিকার তাগিদে রাসেল সৌদি আরবে পাড়ি জমায়।


 নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, দীর্ঘ ১১ বছর আগে দু'জনের পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন তারা। বিয়ের কিছু দিন পর রাসেল তার পরিবারকে অনেক বুঝানোর চেষ্টার পরও ব্যর্থ হয়েছে। 


স্বামীর মরদেহ দেশের আসার খবর পেয়ে এখানে আসার পর আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ঘরে উঠতে দিচ্ছে না। একপর্যায়ে আমি আমার পিতা হারা অবুঝ সন্তানের অধিকাররে দাবি তোললে স্থানীয় অনেকেই আমার দাবিতে সম্মতি দিয়েছেন।

তবে নিহত রাসেলের পরিবারের অন্য কারও বক্তব্য নেওয়ার চেষ্টা করেও বক্তব্য নেওয়া যায় নি। 


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির জন্য লাশ দাফনে বাধা দেওয়া হচ্ছে, এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আমি ও সঙ্গী অফিসার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এরপর সামাজিক ব্যক্তিবর্গের সহায়তায় সিদ্ধান্ত হয় যে, নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তার সন্তানরা এখন থেকে শ্বশুর বাড়িতেই থাকবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার থেকে যেন কোনোভাবেই বঞ্চিত করা না হয়, সে দিকেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নজর থাকবেন। এরপর নিহত রাসেলের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 




আরও খবর




আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউখালীতে বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ৩

চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ

চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ

পরশুরামে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ারায় আমন আবাদ বেড়েছে, বাম্পার ফলনের আশা

মান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

সাতক্ষীরায় ভাইরাস পরীক্ষার ৮ কোটি টাকার বিশ্বমানের ল্যাব নষ্ট হতে হচ্ছে অবহেলায়, ঝুঁকিতে সাদা সোনা

গাজীপুরে মহাসড়ক আবারো উত্তাল অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি অসহায় মানুষ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউখালীতে বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ৩

চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ

চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ

পরশুরামে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ারায় আমন আবাদ বেড়েছে, বাম্পার ফলনের আশা

মান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

সাতক্ষীরায় ভাইরাস পরীক্ষার ৮ কোটি টাকার বিশ্বমানের ল্যাব নষ্ট হতে হচ্ছে অবহেলায়, ঝুঁকিতে সাদা সোনা