শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

একটি বৈদ্যুতিক গ্রিডকে ঘিরে স্বপ্ন দেখছে লক্ষাধিক পরিবার

প্রকাশিত:সোমবার ২৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

।


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বৈদ্যুতিক গ্রিডের। যার মাধ্যমে সরাসরি জাতীয় গ্রিড থেকে স্থানীয় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পাবে উপজেলার প্রায় এক লক্ষ বিশ হাজার গ্রাহক। যার ফলে গ্রাহক ভোগান্তি কমে আসবে অনেকাংশেই। জানা যায়, বৃহৎ এই গ্রাহকদের এতদিন কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া গ্রিড থেকে সরবরাহ করা হতো বিদ্যুৎ। ফলে একটু বৃষ্টি কিংবা ঝড় তুফান আসলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পেতনা গ্রাহকরা। কেননা, উপজেলার সাব-স্টেশনগুলোতে বিদ্যুৎ আসত প্রায় চল্লিশ থেকে পয়তাল্লিশ কিলোমিটার দূরের গ্রিড থেকে। আর ঝড়ে বিদ্যুতের তারে গাছপালা পরলেই অটোমেটিক বন্ধ হয়ে যেত বিদ্যুৎ সরবরাহ। আসন্ন রমজান মাসকে ঘিরে গ্রাহক পর্যায়ে এই গ্রিডকে ব্যবহারর লক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পল্লী বিদ্যুতের কাছে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য অপারেশন শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি । গ্রিডটি থেকে উপজেলার দুটি সাব-স্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। গ্রিডটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে গ্রাহক পর্যায়ে ভোল্টেজের তারতম্য,সিস্টেম ফল্ট বা ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকার প্রবণতা কমে আসবে। কেননা গ্রিড থেকে সাব-স্টেশনগুলোর দূরত্ব হবে মাত্র দুই থেকে তিন কিলোমিটারের মধ্যেই।

পল্লী বিদ্যুতের গ্রিড সমস্যা নিয়ে কসবা পুরাতন বাজারের কম্পিউটার দোকানের গ্রাহক গোলাম জিলানী জানান, গ্রিড মেইন্টিনেন্সের কথা বলে গত চার থেকে পাঁচ বছর যাবত পল্লী বিদ্যুৎ প্রতি শনিবার আসলেই সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখত, আর একটু ঝড় তুফান হলেত কথায় নাই, তবে এবার যেহেতু নিজেদের এলাকায় গ্রিড পাচ্ছি এখন আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। বাজারের আরেক ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন জানান, আমি একজন চা-কফি বিক্রেতা, বিদ্যুতের প্রেশার মেশিন ব্যবহার করে আমি চা-কফি বানাই। তবে শনিবার বিদ্যুৎ থাকেনা বলে আমি দোকান খোলতেই পারিনা। এতে আমি মারত্বক লসের শিকার হচ্ছি, তবে গ্রিডটি চালু হলে হয়ত এ সমস্যা থাকবেনা আশা করছি।

সাব স্টেশন গ্রিডটি পরিদর্শন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির গ্রিড সংরক্ষণ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন। তিনি জানান, কসবা গ্রিডটির কমিশনিং করেছি একমাস আগেই,তবে আজকে আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আমাদের গ্রিড থেকে ৩৩ কেভিতে পাওয়ার দেব। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ সাইদুর রহমান জানান, গ্রিডটি চালু হলে কসবার লক্ষাধিক গ্রাহকককে আর ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা গ্রিডের জন্য বসে থাকতে হবেনা। এখন থেকে সরাসরি জাতীয় গ্রিড থেকেই তারা স্থানীয়ভাবে বিদ্যুৎ পাবে। কসবা সদর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র দাস বলেন, গ্রিডটি চালু হলে গ্রাহকদের আমরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারব ও শনিবারে যেই রক্ষণাবেক্ষণ কাজের জন্য দিনব্যাপি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকত তা অনেকাংশেই কমে আসবে।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা