শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মুক্তিপণের জন্য হত্যা: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

প্রকাশিত:মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিপণের জন্য এক যুবককে হত্যা করার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত ২৪ জানুয়ারি রাতে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। পরে, ২৮ জানুয়ারি ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে ফতুল্লা থানা পুলিশ।  

অতিরিক্ত পুলিশ সুপার (ফতুল্লা ক সার্কেল) মো. হাসিনুজ্জামান-এর নেতৃত্বে এসআই (নি.) মো. রফিকুল ইসলাম, এসআই (নি.) ওয়াসিম খানসহ একটি বিশেষ দল  ১৭  ফেব্রুয়ারি  নারায়ণগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলো: মো. ছগির; পটুয়াখালী জেলার সদর থানার হাজীখালা এলাকার বাসিন্দা, রেহেনা মো. ছগিরের স্ত্রী, আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেহপুর এলাকার বাসিন্দা, মো. আরিফ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চর ইসলামপুর এলাকার বাসিন্দা ও নুর জামান পটুয়াখালী জেলার সদর থানার হাজীখালা এলাকার বাসিন্দা। 

হত্যার শিকার যুবক হাবিবুর রহমান (২১) নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা। গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে হাবিবের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বাবা মো. আজিজুল হকের (৪৮) কাছে একটি ফোন আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি জানায়, হাবিবকে অপহরণ করে আটকে রাখা হয়েছে এবং তাকে মুক্তি দিতে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, না হলে তাকে মেরে ফেলা হবে।  

হাবিবের বাবা জানান, তিনি পেশায় ভ্যানচালক এবং এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি ছেলের সঙ্গে কথা বলতে চাইলে অপহরণকারীরা ফোন কেটে দেয়। রাত ১২টার দিকে আবারও ফোন করে টাকা দাবি করা হয় এবং এরপর থেকে হাবিবের ফোন বন্ধ পাওয়া যায়।  

চারদিন পর, ২৮ জানুয়ারি ফতুল্লার আমতলা হরিহরপাড়া এলাকার স্বপন সরকার (৪০)-এর বাড়ির নিচতলার দক্ষিণ পাশের ফ্ল্যাট থেকে হাবিবের মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশের তদন্তে জানা যায়, অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের জন্য হাবিবকে একটি নির্দিষ্ট কক্ষে আটকে রাখে। পরে মুক্তিপণের জন্য চাপ দিলে হাবিব চিৎকার করতে থাকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।  

ঘটনার পর ২৯ জানুয়ারি  তারিখে ফতুল্লা থানায় মামলা রুজু করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রেহেনা জানান, তারা হাবিবকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে একটি নির্দিষ্ট কক্ষে আটকে রাখেন এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। যখন হাবিব চিৎকার করতে থাকে, তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।  



আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা