শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

গদখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও দামে হতাশ ফুলচাষীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জহিরুল ইসলাম 

ঝিকরগাছা যশোর প্রতিনিধি


২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। প্রতিবছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের বাজার চাঙা থাকলেও এবার কাঙ্ক্ষিত বেচাকেনা না হওয়ায় চাষিরা হতাশ।


গাঁদা ফুলের দাম বাড়লেও অন্যান্য ফুলের দাম আরও কম দাম। গতকাল বুধবার গদখালী ফুল বাজারে দাম না থাকায় চাষিদের মুখে হাসি দেখা যায়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা মূলত দুই দিন আগেই এখানে ফুল কিনতে আসেন। সেই হিসাবে বুধবার কাকডাকা ভোরে বসেছিল দিবসটি ঘিরে মূল হাট।


আজ বৃহস্পতিবারও প্রতিদিনের মতো হাট বসে। তবে সেখানে ফুল কিনতে আসেন যশোরের স্থানীয় ও আশপাশের ব্যবসায়ীরা। যদিও ফুলের কাঙ্ক্ষিত দাম বাড়েনি।


গত ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা ও বসন্তবরণ দিবসেও ফুলের দাম পাননি ফুল চাষীরা। ফুল চাষীরা বলেন, এ মৌসুমে ফুলের ভালো দাম পাচ্ছেন না তাঁরা। গত পাঁচ দিনে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, যা অন্যান্য বারের তুলনায় অর্ধেক। এর আগে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই হাটে ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিলো। প্রতিদিন ভোর ৪টা থেকে ফুলের হাট শুরু হয়, যা চলে ১০টা পর্যন্ত। বিজয় দিবস, বিশ্ব ভালবাসা দিবস, বসন্ত বরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে বেচাকেনা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।


বুধবার গদখালীতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে গাঁদা ফুল। অন্য দিনের তুলনায় দ্বিগুণ দামে গাঁদা ফুল কেনাবেচা হয়। ৪০০ টাকার গাঁদা ফুল বিক্রি হয়েছে ৭০০-১২০০ টাকা পর্যন্ত। তা ছাড়া, গোলাপ, জারবেরা, ফুল বাঁধাইয়ের জন্য কামিনীপাতা, জিপসির আঁটি, চন্দ্রমল্লিকা ও রকস্টিকের আঁটি আগের দামে বিক্রি হয়েছে। তবে রজনীগন্ধা ও রঙিন গ্লাডিউলাস কিছুটা চড়া দামে বিক্রি হয়।


নীলকন্ঠ নগর গ্রামের সাইফুল ইসলাম বলেন, সাড়ে তিন বিঘা জমিতে কয়েক রকম ফুলের চাষ করেছি। দাম না থাকায় এসব ফুল বিক্রি করে এ বছর সার-কীটনাশকের টাকাও উঠছে না।


বাজারে ফুল বিক্রি করতে আসা টাওরা গ্রামের কৃষক খোরশেদ আলম বলেন বলেন, আমি তিন বিঘা জমিতে ফুল চাষ করেছি। এর মধ্যে গ্লাডিওলাস বিক্রি হয়েছে ৬০ হাজার টাকা। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে গাঁদা ও গ্লাডিওলাস ফুলের দাম বাড়তি পেয়েছি।


কুষ্টিয়া থেকে ফুল কিনতে আসা ব্যাপারী বলেন,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল কিনতে এসেছি। গাঁদাসহ ২০ হাজার টাকার ফুল কিনেছি।


গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী সাধারণত সম্পাদক মোঃ আবু জাফর বলেন, বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস, বাংলা নববর্ষকে কেন্দ্র করেই এখানে ফুলের চাষ হয়। এ সময় ফুলের বাড়তি চাহিদা থাকে। তবে এই বছর ফুলের কাঙ্ক্ষিত দাম না থাকায় চাষিদের মুখে হাসি নেই।


উল্লেখ্য, ঝিকরগাছায় ১২০০ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। ঝিকরগাছা উপজেলার ৬ হাজার পরিবারের লক্ষাধিক মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এ অঞ্চলে প্রতিবছর ৩৫০ কোটি টাকার ফুল উৎপাদন হয়।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা