শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জ্বালানি তেল সংকটে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে উৎপাদন ও সরবরাহ। পাশাপাশি লোডশেডিং বেড়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থাপনায়ও সচল রাখা যাচ্ছে না কারখানা।


শিল্প মালিকরা বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন না হওয়ায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের সাড়ে সাত হাজার প্রতিষ্ঠান ব্যাপক লোকসানের শঙ্কায়।


জ্বালানি সংকটের মাঝেই গত কয়েকদিন ধরে সাভার-আশুলিয়া অঞ্চলে বেড়েছে লোডশেডিং। দিনে কমপক্ষে ৭ থেকে ৮ বার আসা-যাওয়া করছে বিদ্যুৎ। এতে শিল্পকারখানায় কমে গেছে উৎপাদন।


নারী পোশাককর্মী বলেন, ‘এখন কারেন্ট যায় দিনে ৫ থেকে ৭ বার। এরজন্য আমাদের কাজে সমস্যা হচ্ছে। এই যে এখন কারেন্ট চলে গেছে। কাজ করতে পারছি না।’


একটি পোশাক কারখানার এক পুরুষকর্মী বলেন, ‘জেনারেটর বারবার চালু করা লাগে। বিদ্যুৎটা সময়মতো না পাওয়ার কারণে উৎপাদনা আমরা সময়মতো করতে পারতেছি না।’



গাজীপুরে কারখানাগুলোতে ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে উৎপাদন। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, সরবরাহ ঘাটতির কারণে এলাকাটিতে গড়ে ৩০ শতাংশ লোডশেডিং করতে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, দিনে গড়ে ৬ থেকে ৭ বার লোডশেডিংয়ের কারণে উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। অনেক শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি সংকটের কারণে চালানো যাচ্ছে না জেনারেটর।


এ বিষয়ে ইয়ন নিট কম্পোজিট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ হাসান বলেন, ‘আমরা যদি সময়মতো শিপমেন্ট না করতে পারি সেক্ষেত্রে শ্রমিকদের বেতন–বোনাস দেওয়া জন্য মুশকিল হয়ে যাবে। এছাড়া আমাদের দেশ থেকে আমরা বায়ার হারাব।’


বিজিএমইএর সদস্য সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘জ্বালানি খাতে সংকটের কারণে পরিবহন খরচসহ বিভিন্ন খাতে আমাদের খরচ বেড়ে গেছে। বায়ার সেই তুলনায় দাম দিচ্ছে না। আমরা যদি চাই কারখানা চলবে, তাহলে অবশ্যই শিল্পে জ্বালানির ব্যবস্থা করতে হবে।’


চ্যালেঞ্জের মুখে নারায়ণগঞ্জের নিট ও রপ্তানিমুখী শিল্প। জ্বালানি সংকটে মালামাল আনা-নেওয়া ও সময়মতো পণ্য সরবরাহে বিপাকে পড়েছেন মালিকপক্ষ। বড় ধরনের ধস নামার শঙ্কায় সরকারকে বিকল্প ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের।


একটি কারখানার কর্মকর্তা বলেন, ‘বিদ্যুতের সমস্যা হচ্ছে। পাশপাশি আমরা ঠিকমতো ডিজেল পাচ্ছি না। আমরা মালগুলো যে ডেলিভারি দেব সেটা আমরা পাচ্ছি না’


বিকেএমইএর সভাপতি মোহাম্মাদ হাতেম বলেন, ‘এখন থেকে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে জ্বালানির বিকল্প উৎস কী। আর স্থানীয়ভাবে যেন কেউ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই ব্যাপারটাও সরকারের দেখার দরকার আছে।’


গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে রপ্তানিমুখী তৈরি পোশাক ও নিটসহ সাড়ে ৭ হাজারের বেশি কারখানা রয়েছে।


আরও খবর




কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প