শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

জ্যোতিষী জানালেন কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৮ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৮ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন যুক্তরাষ্ট্রের এক নারী জ্যোতিষী। এমনকি কত তারিখে তিনি নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও বলে দিয়েছিলেন। তার এমন ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হয়েছে। এখন সেই জ্যোতিষী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।


ইন্টারনেটে সবচেয়ে কুখ্যাত জ্যোতিষী হিসাবে পরিচিতি পাওয়া অ্যামি ট্রিপ বলেছেন, তার হিসেব অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


অ্যামি ট্রিপ দাবি করেছেন, ট্রাম্প তার সর্বোচ্চ পেশাগত সাফল্য উপভোগ করছেন। ট্রিপ যুক্তি দিয়ে বলেছেন, সামনে এমন কিছু ঘটবে; যা ট্রাম্পকে আরও উন্মত্ত করে তুলতে পারে। তিনি ইতোমধ্যে চলতি মাসেই একবার হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন।




৮১ বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করছেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ৪০ বছর বয়সী ওই জ্যোতিষী। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর তারিখও জানিয়েছিলেন তিনি। তার ভবিষ্যদ্বাণীর সাথে বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা হুবহু মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ভাইরাল হয়ে যান অ্যামি ট্রিপ।


গত ১১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রিপ লিখেছিলেন, জো বাইডেন পদত্যাগ করবেন। তিনি যেদিন পদত্যাগ করবেন, সেদিন মকর রাশির পূর্ণিমা ২৯ ডিগ্রি মকর রাশিতে থাকবে। মকর রাশি সরকার এবং বার্ধক্য নিয়ন্ত্রণ করে। ২৯ ডিগ্রি হচ্ছে এর সমাপ্তি।




তার এই পোস্টে অপর এক ব্যবহারকারী জো বাইডেনের পদত্যাগের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে অ্যামি ট্রিপ বলেন, ‌‘‘২১ জুলাই।’’ পরে তার এই ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যায়।


বাইডেনের পদত্যাগে কমালা হ্যারিস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন ট্রিপ। কারণ হিসেবে তিনি বলেছিলেন, বাইডেনের অনেক বয়স হয়েছে। ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জিতবেন।


তবে অদূর ভবিষ্যতে আরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই জ্যোতিষী। তিনি বলেন, প্লুটো তার সূর্যের ওপর অবস্থান করছে। এতে দেখা যায়, জো বাইডেনের যেকোনও ধরনের স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বা তার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তার এমন ভবিষ্যদ্বাণীর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন।


ট্রিপ বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে আরও কঠিন পরিস্থিতি তৈরি ও সামনে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। আগামী ১৯ আগস্ট ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন শুরু হওয়ার কথা রয়েছে।


এদিকে, সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সাথে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান আরও কমেছে। এমনকি নিজ দলে ও অ-শ্বেতাঙ্গ ভোটারদের মাঝে হ্যারিসের সমর্থন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।


দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ এক জরিপ অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বির জনসমর্থন বর্তমানে কাছাকাছি রয়েছে। বর্তমানে কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন রয়েছে যথাক্রমে ৪৯ ও ৪৭ শতাংশ।


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক