শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

কে এই নতুন আইএসআই প্রধান অসীম মালিক

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর সংস্থাটির প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।  


এর আগে, তিনি দেশটির সেনাবাহিনীর সদর দফতরে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব পালন করেন। আইএসআইয়ের প্রধানকে সাধারণত পাকিস্তানের সেনাপ্রধানের পরে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হয়। বিদায়ী আইএসআই প্রধান জেনারেল নাদিম আনজুম ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন।


কে এই নতুন আইএসআই প্রধান অসীম মালিক?


৫৯ বছর বয়সী মালিকের গোয়েন্দা শাখায় কাজ করার সরাসরি অভিজ্ঞতা নেই। তিনি বেলুচিস্তানে পদাতিক ডিভিশন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন, যেখানে প্রায় দুই দশক ধরে সহিংসতা চলমান। তিনি পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় এবং কোয়ার্টার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন এই গোয়েন্দা প্রধানের বাবা গোলাম মুহম্মদ মালিক ৯০ এর দশকে পাকিস্তান সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। অসীম মালিক লন্ডনের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট লিভেনওয়ার্থ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।


অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নইম খালিদ লোধি, যিনি মালিকের বাবার সঙ্গে কাজ করেন। তিনি নতুন গোয়েন্দা প্রধানকে একজন শান্ত সামরিক কর্মকর্তা হিসাবে বর্ণনা করেছেন।


লোধি বলেন, ‘অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে তিনি অবসরপ্রাপ্ত সৈন্যদের কল্যাণে, বিশেষত পেনশন এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে যথেষ্ট কাজ করেছিলেন। পেনশন বিলম্ব এবং প্রবীণদের চিকিৎসা নিয়ে উদ্বেগের সমাধান করার জন্য মালিককে কৃতিত্ব দেওয়া হয়।’


তবে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে মালিকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। গত বছরের মে মাসে ইমরান খানকে আটকের পর হাজার হাজার পিটিআই নেতাকর্মীকে গ্রেফতার করা হয় জেনারেল মালিকের তত্ত্বাবধানে, যাদের মধ্যে প্রায় ১০০ জনকে সামরিক আদালতের মাধ্যমে বিচার করা হয়।


মালিকের একজন প্রাক্তন সহকর্মী যিনি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তিনি বলেছেন, ‘মালিকের নিয়োগ বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তার প্রতি যে আস্থা রেখেছিলেন তা প্রতিফলিত ঘটায়।’


১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আইএসআই পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা, যার সঙ্গে তুলনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ভারতের র এবং ব্রিটিশ এমআই-6 এর। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। তবে এর প্রধানকে নিয়োগের সুপারিশ করেন পাকিস্তানের সেনাপ্রধান। সংস্থাটির বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে। সমালোচকরা গোয়েন্দা সংস্থাটিকে ‘একটি দেশের মধ্যে আরেকটি দেশ’ হিসেবে বর্ণনা করেন।


আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ