শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে জুয়ায় আসক্ত হয়ে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন

প্রকাশিত:রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মো.আদর আলী, কিশোরগঞ্জ (নীলফামারী):


নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়াসহ তাস খেলায় আসক্ত হয়ে আকতারুজ্জামান ওরফে আক্তার নামের এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতনসহ সংসার না করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ন্যায় বিচার পাওয়ার আশায় এঘটনায় আদালতে মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত দুই বছর আগে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি সরকার পাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে লাবণ্য সরকার ওরফে লিয়া মনির সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী বড়ভিটা ইউনিয়নের মেলাবর মুন্সিপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে আক্তারুজ্জামান ওরফে আক্তারের। সংসার চলাকালে যৌতুকের জন্য দাবি করেন যৌতুক লোভী স্বামী। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক হিসেবে নগদ ৬ লক্ষ টাকা তুলে দেন। পরবর্তীতে তাদের কোলে একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। গত দুই বছরের সংসারে লেগেই থাকতো ঝগড়া বিবাদ। এমতাবস্থায় গত ১৬ সেপ্টেম্বর আবারও যৌতুকের জন্য শারীরিক নির্যাতন শুরু করেন। তাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ভুক্তভোগীর মা মনিজা বেগম জানান,আমার মেয়ের বিয়ের দুই বছর হলেও ঠিক মতো দুই মাসেও সেখানে সংসার করতে পারেনি। এর আগে অনেক বিচার শালিসিও হয়ে গেছে। এমন কি সর্বশেষে থানায় আপোষ এর মাধ্যমে আমার মেয়েকে পাঠানো হয়েছিলো। আমার জামাই সারাদিন জুয়ায় আসক্ত থাকেন। গভীর রাত করে আসলে আমার মেয়ে জানতে চাইলে তাকে শারীরিক নির্যাতন শুরু করে। গত কয়েক দিন আগে আমার মেয়েকে অমানবিক নির্যাতন ও জখম করে। আমরা জানার পর সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।কিন্তু জামাই এখন আমার মেয়েকে রাখবে না বলে হুমকি প্রদান করছেন। আমি এবং আমার পরিবার ওই পাষণ্ড আক্তারের আইনের মাধ্যমে শাস্তি দাবী করছি। ভুক্তভোগীর স্বামী আখতারুজ্জামান ওরফে আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। আক্তারুজ্জামানের বড় ভাই মিলন জানান, আমার ছোট ভাই সারাক্ষণ বিভিন্ন খেলায় মেতে থাকেন। বউয়ের থেকে তার কাছে খেলায় যেন প্রিয়। অনলাইন গেমসহ বিভিন্ন গেমে আসক্ত থাকায় সে আমাদের কথা শুনে না। তার কথা হলো সে ওই (লিয়া মনি) মেয়েকে নিয়ে সংসার করবে না। 

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান জানান,জুয়ায় আসক্ত ছেলের সংসার কিভাবে ওই মেয়ে করবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই উত্তম।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, এবিষয়ে আমার কোন জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে। 



আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা