শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কোচিং-প্রাইভেট পড়ানোর দ্বন্দ্বে অস্থির ভিকারুননিসা!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
• যৌন নিপীড়নের পুরানো অভিযোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া• অভিযোগের প্রমাণ পায়নি তদন্ত কমিটি, কর্তৃপক্ষের ভিন্ন সুর• কোচিং-প্রাইভেট নিরুৎসাহিত করার সুপারিশ তদন্ত কমিটির• পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক

আবারও আলোচনায় রাজধানীর ভিকারুননিসা স্কুল। এক শিক্ষকের বিরুদ্ধে দুই বছর আগের যৌন নিপীড়নের অভিযোগ হঠাৎ করে সামনে নিয়ে আসাকে কেন্দ্র করে তোলপাড় চলছে এই প্রতিষ্ঠানটিতে। ভিকারুননিসার আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকার চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রধানের কাছে জমা পড়েছে মুরাদ সরকারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে করা তদন্ত কমিটির প্রতিবেদন। ১৭০ জনের মতো শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলার পর প্রতিবেদন দিয়েছে কমিটি। যেখানে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের প্রমাণ পাওয়ার কথা না বলা হলেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী অফিসিয়াল চিঠিতে প্রাথমিক প্রমাণের কথা বলেছেন।



একইসঙ্গে শিক্ষক মুরাদ হোসেনকে আজিমপুর থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এমন অবস্থায় প্রতিষ্ঠানটির তিনজন জ্যেষ্ঠ শিক্ষকদের তৈরি করা তদন্ত প্রতিবেদন নাকি অধ্যক্ষের চিঠির তথ্য সঠিক তা নিয়ে প্রশ্ন উঠেছে।


বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর মোবাইলে কলা করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি হোয়াটসআপে ফোন করা হলেও সাড়া মেলেনি।




তবে আজিমপুর শাখার প্রধান সাবনাজ সোনিয়া কামাল  বলেন, ‘চিঠিতে যা লেখা হয়েছে তা সভাপতির সঙ্গে আলোচনা করে অধ্যক্ষ লিখেছেন। এখানে আমার কোনো ভূমিকা নেই।’



নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য  বলেন, ‘আমরা শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে কথা বলে, পারিপার্শ্বিক সব ধরণের ইস্যুতে মাথায় রেখে তদন্ত করেছি। যা পেয়েছি সেভাবেই প্রতিবেদন জমা দিয়েছি। অভিযোগকারী শিক্ষার্থী আমার সন্তান হলে যেভাবে বিষয়টি দেখা হত ঠিক এখানেও সেভাবে চিন্তা করেছি। আবার যার বিরুদ্ধে অভিযোগ তিনিও যাতে সামান্যতম অন্যায়ের শিকার না হন সেটাও বিবেচনা করেছি।’


প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন পরপর ভিকারুননিসার একেক জন শিক্ষকের বিরুদ্ধে বিশেষ করে যৌন হয়রানির অভিযোগ আসায় তারাও বিব্রত। তবে সবগুলো অভিযোগ মিথ্যা তাও যেমন ঠিক নয়, তেমনি সব সত্য তাও মানতে নারাজ শিক্ষকরা। এর পেছনে প্রাইভেট এবং কোচিং করানো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের হাত রয়েছে বলে মনে করেন খোদ শিক্ষকরা।


এছাড়া প্রতিষ্ঠানটির সবগুলো শাখা কেন্দ্রিক গড়ে ওঠা শিক্ষকদের সিন্ডিকেট অন্য সহকর্মীদের কোনঠাসা করতে বিভিন্ন সময় অভিযোগ সামনে নিয়ে আসেন এমনটাও বলছেন শিক্ষকরা।



নাম প্রকাশে অনিচ্ছুক আজিমপুর শাখার জ্যেষ্ঠ শিক্ষক  বলেন, ‘প্রাইভেট আর কোচিং ভিকারুননিসাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর থেকে প্রতিষ্ঠানটিকে কে রক্ষা করবে তা আমরা জানি না।’


সার্বিক বিষয় নিয়ে কথা বলতে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে রোববার সন্ধ্যায় একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।




জানা গেছে, ভিকারুননিসার আজিমপুর শাখার তিন ছাত্রী ও অভিভাবক গত ৭ ফেব্রুয়ারি নিপীড়নের লিখিত অভিযোগ দেন নাম মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে। এরমধ্যে একজন দুই বছর আগে নিপীড়নের শিকার হয়েছেন এমন বর্ণনা দিয়ে শিক্ষক মুরাদের বিচার চান।



ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে দেয়া লিখিত অভিযোগ নিয়ে শুরুতেই পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয় প্রতিষ্ঠানটিতে। একপক্ষে অভিযোগ পেয়েই দ্রুত শিক্ষক মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।


অন্যদিকে শিক্ষকদের কেউ কেউ এত পরে এসে অভিযোগ দেয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে এ নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।


জানা গেছে, অভিযোগ পাওয়ার পরদিন অধ্যক্ষ তিন সদস্যের প্রাথমিক তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ বেগম। সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম ও ইংরেজি প্রভাতী শাখার শাখাপ্রধান শামসুন আরা সুলতানা।


গত বৃহস্পতিবার কমিটি অধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। যেখানে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তবে অভিযুক্ত শিক্ষক মুরাদকে আজিমপুর শাখা থেকে অন্যত্র বদলির সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি লাভলী ইসলাম ও কানিজ ফাতেমা নামের দুজন শিক্ষককেও অন্য শাখায় বদলির সুপারিশ করা হয়েছে। এদের দুজনের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।



২০১০ সাল থেকে আজিমপুরের দিবা শাখায় কর্মরত আছেন গণিতের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন। পাশাপাশি আজিমপুর এলাকার একটি ফ্ল্যাটে কোচিং সেন্টার খুলে ছাত্রী পড়াতেন। মুরাদ সরকারের সঙ্গে প্রাইভেট-কোচিং সংক্রান্ত বিষয়ে এই দুই নারী শিক্ষকের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এদিকে ছাত্রীদের সঙ্গে পুরুষ শিক্ষক ও কর্মচারীদের আচরণবিধি নিয়ে সচেতনতা বাড়ানো, কোচিংয়ের বিষয়ে শিক্ষকদের নিরুৎসাহিত করা, শাখা প্রধানদের মনিটরিং বাড়াতে হবে বলেও সুপারিশ করেছে তদন্ত কমিটি।


ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, কোচিংয়ের সময় তিনি শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করতেন। অবশ্য মুরাদ হোসেন ভালো শিক্ষক বলেও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা স্বীকার করছেন। কিন্তু হঠাৎ করেই এমন অভিযোগ সামনে এনে শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কার ও বিচারের দাবিতে প্রতিষ্ঠানের গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।


রোববার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর কিছু সময় পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এসে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দেন। পরে বেলা তিনটার দিকে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী