শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

লায়নের থাবায় ক্ষত-বিক্ষত কিউইরা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগের দিন নিউ জিল্যান্ডের লড়াই দেখে হয়তো আশান্বিত হয়েছিলেন অনেকেই। চতুর্থ দিন সকালেই তাই বেসিন রিজার্ভের গ্যালারি ভরে উঠল প্রায়। কিন্তু তাদের আশায় গুঁড়েবালি। ম্যাচ শেষ লাঞ্চের আগেই! যাকে ঘিরে ছিল নিউ জিল্যান্ডের মূল শঙ্কা আর অস্ট্রেলিয়ার সম্ভাবনা, সেই ন্যাথান লায়নই শেষ পর্যন্ত হয়ে উঠলেন নায়ক। দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনীতে এই অফ স্পিনার বিধ্বস্ত করে দিলেন কিউই ব্যাটিং।


ওয়েলিংটন টেস্টে নিউ জিল্যান্ডকে ১৭২ রানে উড়িয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।


টেস্টের তৃতীয় দিনে ব্যাটে-বলে লড়াই করে ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিল নিউ জিল্যান্ড। দিন শেষে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২৫৮ রান, দারুণ এক ফিফটি করে উইকেটে ছিলেন রাচিন রাভিন্দ্রা। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭ উইকেট। সব মিলিয়ে রোমাঞ্চের উপকরণ ছিল মজুদ।


তবে বেসিন রিজার্ভে শুরুতে পেস সহায়ক উইকেট পরে যেভাবে বদলে গিয়েছিল, তৃতীয় দিনে যেরকম টার্ন ও বাউন্স মিলছিল, তাতে লায়নের সম্ভাব্য ভূমিকাও ছিল অনুমিত। তিনিই শেষ পর্যন্ত গড়ে দিলেন ব্যবধান। চতুর্থ দিনে রোববার এক সেশনও টিকতে পারল না কিউইরা।


প্রথম ইনিংসে সবুজ উইকেটেও চার উইকেট নিয়েছিলেন লায়ন। দ্বিতীয় ইনিংসে সহায়ক উইকেটে তার শিকার ছয়টি। সব মিলিয়ে ম্যাচে তার প্রাপ্তি ১০৮ রানে ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পেলেন তিনি ম্যাচে ১০ উইকেটের স্বাদ।


নিউ জিল্যান্ডে কোনো স্পিনার এক ম্যাচে ১০ উইকেট সবশেষ পেয়েছিলেন ২০০৬ সালের ডিসেম্বরে। এই মাঠেই সেই টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি ও শ্রীলঙ্কার মুত্তাইয়া মুরালিদারান।


এ দিন সকালে প্রথম ৬ ওভার নিরাপদে কাটাতে পারেন রাভিন্দ্রা ও ড্যারিল মিচেল। এরপরই লায়নের হানা। রাভিন্দ্রার জন্য পয়েন্ট ও গালিতে ঠেসে ফিল্ডার রেখে বোলিং করছিলেন তিনি। সেই পরিকল্পনাই কাজে দেয়।


বলটি যদিও দারুণ কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের বল কাট করার চেষ্টায় পয়েন্টে সহজ ক্যাচ তুলে দেন ফর্মে থাকা ব্যাটসম্যান। আগের দিনের ৫৬ রানের সঙ্গে আর কেবল ৩ রান যোগ করতে পারেন তিনি।


লায়নের ওই ওভারেই শূন্য রানে বিদায় নেন নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেল। এর পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে গ্লেন ফিলিপসকেও এলবিডব্লিউ করে লায়ন পূর্ণ করেন ৫ উইকেট। নিউ জিল্যান্ডের সম্ভাবনা বা স্বপ্ন, সবই ততক্ষণে চূর্ণ।


পেস বোলার স্কট কুগেলাইন ক্রিজে গিয়ে দর্শকদের কিছু বিনোদন দিয়ে চারটি চারে ২৬ রান করেন। তাকে ফেরান ক্যামেরন গ্রিন। দুই চার ও ১ ছক্কায় ১৪ রান করা ম্যাট হেনরিকে থামান জশ হেইজেলউড।


টিম সাউদিকে বিদায় করে লায়ন ধরেন ম্যাচে তার দশম শিকার।


উইকেট পতনের এই মিছিলে একটা প্রান্ত আঁকড়ে ছিলেন ড্যারিল মিচেল। প্রথম বাউন্ডারি মারেন তিনি ৮২ বল খেলে, দ্বিতীয়টি একশ বল পেরিয়ে। শেষ পর্যন্ত তাকে আউট করেই ম্যাচ শেষ করেন হেইজেলউড। ১৩০ বল খেলে ৩৮ রান করতে পারেন মিচেল।


১০ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৪১ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ছিলেন লায়ন। তবে ম্যান অব দা ম্যাচ ক্যামেরন গ্রিন। বোলিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে তার ১৭৪ রানের ইনিংসই যে ম্যাচে গড়ে দিয়েছে মূল ব্যবধান! দ্বিতীয় ইনিংসেও করেছেন তিনি ৩৮ রান, নিয়েছেন একটি উইকেট।


সিরিজের শেষ টেস্ট ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার থেকে।


সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮৩ ।


নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৭৯


অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৬৪


নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৬৯, আগের দিন ১১১/৩) ৬৪.৪ ওভারে ১৯৬ (ল্যাথাম ৮, ইয়াং ১৫, উইলিয়ামসন ৯, রাভিন্দ্রা ৫৯, মিচেল ৩৮, ব্লান্ডেল ০, ফিলিপস ১, কুগেলাইন ২৬, হেনরি ১৪, সাউদি ৭, ও’রোক ০*; স্টার্ক ৯-৩-২৯-০, হেইজেলউড ৯.৪-২-২০-২, লায়ন ২৭-৮-৬৫-৬, কামিন্স ১২-১-৪০-০, হেড ৪-১-১০-১, গ্রিন ৩-০-১৬-১)।


ফল: অস্ট্রেলিয়া ১৭২ রানে জয়ী।


সিরিজ: ২ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।


ম্যান অব দা ম্যাচ: ন্যাথান লায়ন।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল