শিরোনাম
ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার ছুড়িকাঘাতে যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নাঙ্গলকোটে বড় ভাইয়ের ইন্তেকালের দুই ঘন্টা পর ছোট ভাই ও ইন্তেকাল করেন লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
মঙ্গলবার ০৯ জুন ২০২৬
মঙ্গলবার ০৯ জুন ২০২৬

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

প্রকাশিত:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনাস্থা প্রস্থাব ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের সাথে কথা বলে জানাগেছে,একজন ইউপি সদস্য মৃত্যুবরণ করায় বর্তমানে ১১ জন সদস্য পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন।এর মধ্যে সাতজন সদস্য প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারী সদস্যরা হলেন-মো.আমানুল্লাহ,মোছা.মমতা বেগম,রাজিয়া খাতুন,শামছুন্নাহার,মো.নুরুজ্জামান সিদ্দিকী, আবুল কাশেম ও আব্দুস সামাদ আজাদ।

জানা যায়,রবিবার(১২ এপ্রিল)দুপুরে ইউনিয়ন পরিষদের সদস্যদের উদ্যোগে ইউনিয়ন কমপ্লেক্স ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্যানেল চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সদস্যরা। সভায় তারা অভিযোগ করেন,প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতি, দুই-তিনজন সদস্যের সঙ্গে যোগসাজশে সিদ্ধান্ত গ্রহণ, বরাদ্দের অর্থ আত্মসাৎ,সমন্বয়হীনতা,সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণসহ তার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ প্রেক্ষাপটে দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান-২ আমানুল্লাহকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি লিখিত রেজুলেশন তৈরি করে ওইদিন বিকেলে তা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)কাছে জমা দেওয়া হয়েছে।

ইউপি সদস্য আমানুল্লাহ বলেন,দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিষদ পরিচালনায় বৈষম্যমূলক আচরণ করে আসছেন।পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত উপেক্ষা করে সীমিত দুয়েকজন সদস্যকে নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন প্রকল্প নামে-বেনামে দিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেছেন।পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন অনাস্থা প্রস্তাবের বিষয়ে বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)সঞ্জয় ঘোষ বলেন, অনাস্থা প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা

ভেড়ামারার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের কাশিমপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ; থানায় অভিযোগ

চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাদুল্লাপুরে সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের দীর্ঘ ছুটি নিয়ে বিতর্ক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ

চিরিরবন্দরে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

ছুড়িকাঘাতে যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব

নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক

নাঙ্গলকোটে বড় ভাইয়ের ইন্তেকালের দুই ঘন্টা পর ছোট ভাই ও ইন্তেকাল করেন

লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা

ভেড়ামারার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের কাশিমপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ; থানায় অভিযোগ

চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাদুল্লাপুরে সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের দীর্ঘ ছুটি নিয়ে বিতর্ক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ