শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

মৃৎশিল্পীরা দুঃসময়ের মুখোমুখি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ টিকে থাকার লড়াই করছে। একসময় উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিটি ঘরেই হাঁড়ি-পাতিল, কলস, হাঁড়ি-সরা তৈরি হতো। এই শিল্পের ওপর নির্ভর করেই চলত শত শত পরিবার। কিন্তু কাঁচামাটির সংকট, জ্বালানি সমস্যা এবং বাজারে প্লাস্টিক ও সিসাজাত পণ্যের আগ্রাসনে ধ্বংসের পথে এই শিল্প।


স্থানীয়দের মতে, আগে কালিহাতী পৌর এলাকার দুটি গ্রামে পাঁচ শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত ছিল। এখন সেই সংখ্যা নেমে এসেছে দুই শতাধিক পরিবারে। অনেকে পেশা বদল করে ভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম এ শিল্পকে টিকিয়ে রাখলেও বর্তমানে তা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।



কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের প্রবীণ মৃৎশিল্পী নিতাই পাল স্মৃতিচারণ করে বলেন, আগে নদীর পাড় কিংবা আশপাশের জমি থেকে সহজেই মাটি পাওয়া যেত। এখন সব জায়গা ভরাট হয়ে গেছে। মাটি তুলতেও নিষেধাজ্ঞা আছে। এখন সিরাজগঞ্জ জেলা থেকে ট্রাকে করে মাটি কিনে আনতে হয়। এতে খরচ বেড়ে যায়। কিন্তু হাঁড়ি-পাতিলের দাম আগের মতোই সস্তা।



উত্তর বেতডোবার সতিন্দ্র পাল ও আনন্দ পাল বলেন, একসময় ধানের নাড়া দিয়েই হাঁড়ি-পাতিল পোড়ানো হতো। এখন লাকড়ি কিনতে হয়। খরচ বাড়লেও বাজারে তাদের জিনিসের দাম বাড়ে না। সংসার চালানোই কষ্টকর।


কারিগর বিকাশ পাল বলেন, আগে উত্তর ও দক্ষিণ বেতডোবা মিলে প্রায় ৫০০ ঘর মৃৎশিল্পে জড়িত ছিল। এখন সর্বোচ্চ ২০০ ঘর আছে। বাকিরা পেশাবদল করেছেন। এই কষ্টকর পেশায় আয় কম। তাই নতুন প্রজন্ম এতে থাকতে চাইছে না।


শিল্পীরা মনে করেন, কাঁচামাটি সহজলভ্য করা এবং প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে মাটির জিনিসের চাহিদা বাড়বে। পাশাপাশি তাদের সহায়তায় সরকারকে এগিয়ে আসতে হবে। নতুন ডিজাইন ও আধুনিক বাজারজাতকরণের মাধ্যমে তারা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবেন।


তারা আরও মনে করেন, প্রজন্মের পর প্রজন্ম যেন মৃৎশিল্পকে ধরে রাখতে পারে।


কালিহাতী ইউএনও খায়রুল ইসলাম বলেন, মৃৎশিল্প আমাদের ঐতিহ্যের অংশ। সরকারি উদ্যোগে সহযোগিতা দেওয়ার সুযোগ থাকলে আমরা অবশ্যই তা করব। সঠিক পদক্ষেপ নিলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে। 



আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা