শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

মঠবাড়িয়ায় হাট-বাজার ইজারায় নতুন দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

.

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিবছরের মতো এবারও উপজেলা পরিষদ থেকে হাট-বাজারসমূহ এক বছরের জন্য ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে। বাংলা ১৪৩২ সালের ১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এই ইজারা কার্যক্রম চলবে। তবে এবারের ইজারা প্রক্রিয়া নিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন মঠবাড়িয়ারই একজন তরুণ রাজনীতিক ও সমাজসেবক এ আর মামুন খান।


তিনি জানান,দরপত্র ক্রয় করা হয়েছে যা পৌরসভার বাজারের ইজারা নিয়ে সাধারণ জনগণকে ইজারা মুক্ত বাজার উপহার দিতে চাই।অতীতে অনেক সময় ইজারাদারদের অসুস্থ প্রতিযোগিতার ফলে বাজারের ইজারা মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপ তৈরি করেছে। তাই এবছর তিনি চান অসুস্থ প্রতিযোগিতা ছাড়া স্বচ্ছ ও জনবান্ধব প্রক্রিয়ায় ইজারা কার্যক্রম সম্পন্ন হোক।


উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারি ঘোষণার ভিত্তিতে, ইজারা কার্যক্রমের জন্য দরপত্র বিক্রি ও দাখিলের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।দরপত্র বিক্রি: ১০-১৯ ফেব্রুয়ারি, ২-৯ মার্চ ও ১৮-২৪ মার্চ।দরপত্র দাখিল: ২০ ফেব্রুয়ারি ১০ ও ২৫ মার্চ। আর দরপত্র খোলার সময়: ২০ ফেব্রুয়ারি, ১০ ও ২৫ মার্চ।এছাড়াও বিভিন্ন হাট-বাজারের জন্য নির্ধারিত সরকারি মূল্য ও সিডিউল মূল্যও প্রকাশ করা হয়েছে।



এ আর মামুন খান তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ইজারার নামে কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেতে চান না। তার লক্ষ্য জনগণের স্বার্থ রক্ষা করা এবং বাজারের সাধারণ ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক খাজনার বোঝা কমানো। যারা ইজারা প্রক্রিয়ায় অংশ নিয়ে দর বাড়িয়ে তুলবেন, তাদের নাম তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করার কথা জানিয়েছেন।তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আসুন সবাই মিলে মঠবাড়িয়ার মানুষের জন্য কিছু করি।




মঠবাড়িয়ার সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা তার এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন। অনেকেই মনে করছেন এর ফলে বাজারে অযথা ইজারা বৃদ্ধি রোধ করা সম্ভব হবে এবং ব্যবসায়ীরা স্বস্তির সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।


স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, আমরা চাই ইজারা যেন এমনভাবে হয় যাতে আমাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। মামুন খানের উদ্যোগ প্রশংসনীয়। এটি সফল হলে সাধারণ মানুষ উপকৃত হবে।


এ আর মামুন খান মঠবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন,সবাই মিলে একটি যৌক্তিক, স্বচ্ছ এবং জনকল্যাণমূলক ইজারা প্রক্রিয়া নিশ্চিত করা হোক।


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা