শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
অগ্নিকাণ্ডের পর সামনে আসে বৈদ্যুতিক গোলযোগ, ঢিলেঢালা ব্যবস্থা

নিয়ম না মানার প্রবণতা বাড়ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সম্প্রতি বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেছেন দেশবাসী। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগে ফনিক্স ট্যানারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটিকে আগে একাধিকবার অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাড়াতে চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস। তিন সপ্তাহ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয়ে। সেখানে সরকারের প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দুর্বল বিদ্যুৎ সংযোগের কথা উঠে আসে। শুধু সচিবালয়ের ঘটনাই নয়, সম্প্রতি অধিকাংশ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশন, নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার, বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিটের ফলে ঘটছে বলে বিভিন্ন তদন্তে উঠে আসছে। তদন্তে বারবার এসব বিষয় উঠে এলেও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে নিয়ম না মানার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ভবন নির্মাণে খরচ বাঁচাতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ওয়্যারিং ও বৈদ্যুতিক সরঞ্জাম।


তদন্তে একইরকম রিপোর্ট ছিল সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া ভয়াবহ আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনায়ও। ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডেরও একমাত্র কারণ বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট। নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও নিয়মিত তদারকি না করায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এসব অগ্নিকাণ্ড ঘটছে বলে তদন্তে নিশ্চিত হয়েছিল ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। অন্যদিকে, কাছাকাছি সময়ে ঘটে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের কারণ হিসেবেও ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি বৈদ্যুতিক গোলযোগের কথা উল্লেখ করে।


অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শীতকালে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাকৃতিকভাবে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগলে এসময় তা দ্রুত ছড়ায়। দীর্ঘদিন মাটি শুকিয়ে থাকায় বিদ্যুৎ নিয়ন্ত্রণে আর্থিং সমস্যার কথাও জানান তারা। ফলে ব্যবহৃত নিম্নমানের বৈদ্যুতিক তার বা সরঞ্জামে বৈদ্যুতিক লোড নিতে বাধা তৈরি হয়। আর তখনই শর্টসার্কিট বা ইলেকট্রিক্যাল আর্কিং হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



এসব বিষয়ে ফায়ার সার্ভিসের কাজ নিয়েও মাঝে-মধ্যে প্রশ্ন উঠে। শুধু নোটিশ দিয়েই কী ফায়ার সার্ভিসের দায়িত্ব শেষ হয়ে যায়? তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকার পরও কেন ব্যবস্থা নিচ্ছে না– প্রশ্ন ওঠে প্রায়শই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে কিছু ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে গার্মেন্ট খাতে এসব বিষয় আমলে নিয়ে কাজ করলেও আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে এখনও অবহেলার চিত্রই দেখতে পাচ্ছে সংস্থাটি।


ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২৪ হাজার ৪৭৮টি। অন্যদিকে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছরে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ৭ মাসে ৫২ হাজার ৭৫৩টি আগুনের ঘটনা ঘটেছে। একই সময়ে ৫ মাসে আগুনের ঘটনা ছিল ২০ হাজার ৫৩৪টি। বছরভিত্তিক হিসাবে, প্রতিবছর কমপক্ষে তিন হাজারের বেশি অগ্নিদুর্ঘটনা ঘটছে।


ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে আরও দেখা গেছে, ২০২৩ সালে সারা দেশে মোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২৭ হাজার ৬২৪টি। ২০২২ সালে ২৪ হাজার ১০২টি। ২০২১ সালে ২১ হাজার ৬০১টি। ২০২০ সালে ২১ হাজার ৭৩টি। ২০১৯ সালে ২৪ হাজার ৭৪টি ও ২০১৮ সালে ছিল ১৯ হাজার ৬৪২টি।


পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালের পর প্রতিবছর তিন হাজারের বেশি দুর্ঘটনা বেড়েছে। মাসভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে অগ্নিদুর্ঘটনা ঘটেছে ২৩৭২টি। ফেব্রুয়ারিতে ৩০০০, মার্চে ৩৫১৯, এপ্রিলে ৩৪২৭, মে’তে ৩৬১১, জুনে ১৯৪৭, জুলাইয়ে ১৩৭৬, আগস্টে ১৮৯৭, সেপ্টেম্বরে ১২৯১, অক্টোবরে ১১৮৯ ও নভেম্বরে ১৩৮৯টি অগ্নিদুর্ঘটনা ঘটে।


পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আগুনের ঘটনা বেশি।


এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের উপপরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার বলেন, আমাদের প্রচেষ্টায় বর্তমানে কিছু ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে পোশাক খাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অগ্নিনীতিমালা মেনেই অনেক কারখানা নির্মাণ করা হয়েছে। সে তুলনায় আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে এসব বিষয়ে তেমন সচেতনতা বাড়েনি। তবে ধীরে ধীরে হলেও অগ্নিনির্বাপণের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আর যে প্রশ্নটা বারবার করা হচ্ছে সেটি হলো আইন প্রয়োগ করা নিয়ে। যারা অগ্নিনীতিমালা মানছেন না আমাদের পক্ষে থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সবটুকুই নিচ্ছি।


তিনি আরও বলেন, শীতের আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কতামূলক বার্তা পাঠানো হয়ে থাকে যেন সচেতন থাকেন। শীতকালে সব ধরনের দাহ্য বস্তু শুকিয়ে যায়। এই প্রাকৃতিক শুষ্কতা আগুন লাগার পরিবেশ তৈরি করে। এছাড়া শীতের সময়ে চুলা জ্বালিয়ে রাখা, লাকড়ি জ্বালিয়ে আগুন পোহানো, বেশি ধূমপান করাসহ নানা কারণে আগুন বেশি লাগে। সাধারণত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ৭ মাসে বেশি অগ্নিদুর্ঘটনা ঘটে। এর মধ্যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও জুনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি। ফলে শীতসহ অন্তত ৪ মাস অধিক সতর্ক ও সাবধান থাকলে আগুনের ঘটনা অর্ধেকের বেশি কমে আসবে।


এ প্রসঙ্গে অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ মেজর শাকিল নেওয়াজ (অব.)  বলেন, বাংলাদেশে শীতকালে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাকৃতিকভাবে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগলে এসময় তা দ্রুত ছড়ায়। দীর্ঘদিন মাটি শুকিয়ে থাকা, পানির স্পর্শ না পেয়ে বিদ্যুৎ নিয়ন্ত্রণের আর্থিং লেভেল সংখ্যা অনুপাতে উপরে উঠে যায়। ফলে ব্যবহৃত নিম্নমানের বৈদ্যুতিক তার ও সরঞ্জামে বৈদ্যুতিক লোড নিতে বাধা তৈরি হয়। আর তখনই শর্টসার্কিট বা আর্কিং হয়। অগ্নিনীতিমালা মানার পাশাপাশি অগ্নিনির্বাপণে সহায়ক ও বিশ্বমানের বৈদ্যুতিক ক্যাবল বা তারের ব্যবহার ওপর জোর দিতে হবে। তাহলেই দেশে অগ্নিকাণ্ড কমিয়ে আনা সম্ভব হবে।


তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত, স্পষ্ট যোগাযোগ এবং অকালপক্ব সিদ্ধান্ত এড়ানো অত্যাবশ্যক।


বৈদ্যুতিক ব্যবস্থায় অসামঞ্জস্য ও ফাঁকফোকরগুলো বন্ধ করতে স্বচ্ছতা ও প্রযুক্তিগত যথার্থতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী