শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীয়ায় আনারস চাষে কৃষকের মুখে হাসি, সম্ভাবনা ১২৫ কোটি টাকার

প্রকাশিত:শনিবার ১৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আজিজুল ইসলামঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ও রাঙ্গামাটিয়া ইউনিয়নের কৃষকদের অর্থনীতির অন্যতম প্রধান জোগানদাতা হয়ে উঠেছে আনারস চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এ উপজেলায় জলডুগি, ক্যালেন্ডার ও হানিকুইন জাতের আনারস বিক্রি করে কৃষকরা প্রায় ১২৫ কোটি ৬৪ লাখ টাকা আয় করতে পারেন বলে আশা করা হচ্ছে।ফুলবাড়ীয়ার কৃষকরা বর্তমানে অন্যান্য জাতের তুলনায় জলডুগি আনারস চাষে বেশি ঝুঁকছেন। কৃষকদের মতে, এ জাতের আনারস চাষে সময়, জমি ও উৎপাদন খরচ তুলনামূলক কম লাগে এবং লাভও বেশি। ক্যালেন্ডার ও হানিকুইন জাতের আনারসের ফলন পেতে যেখানে প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়, সেখানে জলডুগি আনারসের পূর্ণাঙ্গ ফলন পাওয়া যায় এক বছরের মধ্যেই। পাশাপাশি স্বাদ ও গন্ধে আকর্ষণীয় হওয়ায় বাজারে জলডুগির চাহিদাও ব্যাপক।উপজেলা কৃষি অফিসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে ফুলবাড়ীয়ায় ৭৫০ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এর মধ্যে ৩১৫ হেক্টর জমিতে জলডুগি, ৪২৫ হেক্টরে ক্যালেন্ডার এবং ১০ হেক্টর জমিতে হানিকুইন জাতের আনারস চাষ হয়েছে। গত বছরের তুলনায় জলডুগি আনারসের আবাদ বেড়েছে ৬৫ হেক্টর।কৃষি অফিসের হিসাব অনুযায়ী, ৩১৫ হেক্টর জমি থেকে প্রায় ২ কোটি ৫২ লাখ পিস জলডুগি আনারস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতিটি ফল গড়ে ২৫ টাকা দরে বিক্রি হলে এর বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৬৩ কোটি টাকা।অন্যদিকে, ৪২৫ হেক্টর জমিতে উৎপাদিত প্রায় ১ কোটি ৫৩ লাখ পিস ক্যালেন্ডার আনারস প্রতিটি গড়ে ৪০ টাকা দরে বিক্রি হলে কৃষকের আয় হতে পারে প্রায় ৬১ কোটি ২০ লাখ টাকা। এছাড়া হানিকুইনসহ অন্যান্য জাতের প্রায় ৩ লাখ ৬০ হাজার পিস আনারস থেকে আরও প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।সন্তোষপুর গ্রামের চাষী সোলমান সরকার জানান, তিনি ৩ একর জমিতে প্রায় ৬০ হাজার আনারসের চারা লাগিয়েছেন। এ পর্যন্ত প্রায় ১১ লাখ টাকার ফল বিক্রি করেছেন। তিনি বলেন, প্রতিটি আনারস গড়ে ১৫ থেকে ১৬ টাকা দরে বিক্রি করেছেন। জলডুগি আনারস চাষে তুলনামূলক কম সময়ে ফলন পাওয়া যায় বলে তিনি এ জাতের চাষে আগ্রহী হয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, চলতি মৌসুমে ফুলবাড়ীয়ায় ৭৫০ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এসব জমি থেকে কৃষকরা ১২৫ কোটি ৬৪ লাখ টাকার বেশি আয় করবেন বলে তাঁরা আশাবাদী। কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আনারসের উৎপাদন ও কৃষকের আয় আরও বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনারসের ভালো ফলন ও বাজারদর পাওয়ায় এ অঞ্চলে দিন দিন আনারস চাষের পরিধি বাড়ছে। বিশেষ করে দ্রুত ফলন ও তুলনামূলক কম খরচের কারণে জলডুগি আনারস এখন অনেক কৃষকের কাছে হয়ে উঠেছে লাভজনক অর্থকরী ফসল।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল