শিরোনাম
আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

প্রেসক্লাব রংপুরে প্রশাসক নিয়োগের দাবী জানিয়েছে বৈষম্যমুক্ত সাংবাদিক আন্দোলন ও রংপুরের অধিকার বঞ্চিত সাংবাদিকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর 


 প্রেসক্লাব,রংপুরের অনুনোমোদিত কমিটি কর্তৃক নিবন্ধন কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তর রংপুর জেলার উপ-পরিচালক সহ তদন্ত কমিটিকে আদালতের মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে কারন দর্শানোর নোটিশ দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রংপরের গনমাধ্যম কর্মীরা। পাশাপাশি রেজিস্ট্রেশন অধ্যাদেশ ও গঠনতন্ত্র অনুযায়ী অবিলম্বে প্রেসক্লাব, রংপুরে প্রশাসক নিয়োগ অথবা তত্বাবধায়ক কমিটি গঠনের দাবী জানিয়েছে বৈষম্যমুক্ত সাংবাদিক আন্দোলন সহ  পত্রিকার সম্পাদক, জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলে রংপুর জেলার কর্মরত অধিকার বঞ্চিত সাংবাদিকরা। 

অন্যদিকে, আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন এর প্রধান সমন্বয়ক সাংবাদিক এস.এম জাকির হুসাইন, এনামুল হক স্বাধীন ও শরিফা বেগম শিউলীর নামে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছে প্রেসক্লাব, রংপুরের অবৈধ কমিটির সাধারন সম্পাদক মেরিনা লাভলী। প্রেসক্লাব, রংপুরের এ সকল অনৈতিক কর্মকান্ড, অধিকার বঞ্চিতদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ভয়ভীতি, লাঞ্চিতের ঘটনা, তদন্তে বাধা, নিবন্ধন কর্তৃপক্ষের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ সহ সার্বিক কর্মকান্ডে বিস্ময় প্রকাশ করেছে রংপুরের সচেতন মহল।

এদিকে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, অনেক অনৈতিক কর্মকান্ড।  প্রেসক্লাব,রংপুর প্রতিষ্ঠা পায় ১৯৬৫ খ্রিষ্টাব্দে। এরপর ১৯৮৯ সালে সাবেক এরশাদ সরকারের আমলে নগরীর প্রাণকেন্দ্রে সরকারের খাস খতিয়ানভুক্ত ৩৪ শতক সম্পত্তি নামমাত্র মুল্যে রংপুর জেলার সম্পাদক প্রকাশক ও কর্মরত সাংবাদিকদের কল্যান, মানোন্নয়নে বরাদ্দ দেয়া হয়। ১৯৯১ সালে সমাজসেবা জেলা কার্যালয় হতে নিবন্ধন নেয় সংগঠনটি। নিবন্ধন সাল হতে প্রতি বছর আয়-ব্যয়, নির্বাচিত কমিটির অনুমোদন, গঠনতন্ত্র সংশোধনের পর তা অনুমোদন কোনটিই প্রতিপালন করেনি প্রেসক্লাব,রংপুর। অপরদিকে যাবতীয় দেখভাল, তদারকির দায়িত্ব নিবন্ধন কর্তৃপক্ষের থাকার কারনে ২০০৯ সালে নিস্ক্রিয়র তালিকায় এই ক্লাবকে অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয়েও পাঠিয়ে দেয়া হয় তথ্য। এর পরেও প্রেসক্লাব রংপুর কোন ভুমিকা না রেখে একাধিকবার গঠনতন্ত্র পরিবর্তন করে অবৈধভাবে গঠনতন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করে। ফলে ৩৩ বছরে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টরা সরকারি সাহায্য, অনুদান, বিভিন্নভাবে পাওয়া অর্থ ও সম্পদ এখনও আত্মসাৎ অব্যাহত রেখেছে।। শুধু তাই নয়, বরং প্রেসক্লাব কমপ্লেক্স নির্মানে ১৯৯৯ খ্রিষ্টাব্দ ৫কোটি টাকা ব্যয় নির্ধারণ করে তৎকালীন জেলা প্রশাসক, রংপুরকে নির্মাণ কমিটির চেয়ারম্যান করে এর নির্মাণ শুরু হয়। পরবর্তীতে স্থানীয় সরকারের সচিব আরও ১ কোটি ২০লাখ, সড়ক ও জনপথ রংপুর থেকে ৮৯ লাখ এবং জেলা পরিষদ থেকে মোটা অংকের অনুদান প্রাপ্ত হয়। পরে কৌশলে জেলা প্রশাসককে বাদ করে দেন। এলজিইডির কারিগরি সহায়তায় কমপ্লেক্সটিতে প্রায় ৪শ দোকান তৈরি করে। সংগঠনটি প্রতিষ্ঠার ৫৯বছরে এবং নিবন্ধন অনুযায়ী ৩৩ বছরে সদস্য সংখ্যা মাত্র ৩২ জন। এ সুযোগে কমপ্লেক্সের সাড়ে ৩শ দোকান বিক্রি করে সমুদয় টাকা ভাগাভাগি করে আত্মসাৎ করে। জেলার বিভিন্ন পত্রিকার সম্পাদক ও কর্মরত ২শ’র বেশি সাংবাদিককে বঞ্চিত রাখে। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে যারাই প্রতিবাদ প্রতিকার চেয়ে সরকারি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে লিখিত অভিযোগ করলে তাদের ওপর নেমে আসে ষড়যন্ত্র, হামলা ও মিথ্যা মামলা সহ অন্যায় অবাঞ্চিতের ঘটনা। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে বঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করলে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন নামের সংগঠনটি প্রেসক্লাব,রংপুরের বৈষম্য দূর করতে রংপুর বিভাগীয় কমিশনার, বিভাগীয় সিনিয়র তথ্য ও সম্প্রচার, জেলা প্রশাসক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় পরিচালকসহ অন্তবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে আসে। এ ব্যপারে প্রেসক্লাব,রংপুরের নিবন্ধন কর্তৃপক্ষ সমাজসেবা জেলা কার্যালয়,রংপুরের উপ-পরিচালক আব্দুল মতিনের সাথে কথা হলে তিনি জানান, নিবন্ধন তো আমার সময়ে হয়নি। দেখতে হবে কি অবস্থায় আছে। পরে জানান, এটি নিবন্ধন নেয়ার পর আমাদের কররই সঙ্গে যোগাযোগ রাখেনি। এরপর গত ১ সেপ্টেম্বর বর্তমান কমিটির অনুমোদন চায় প্রেসক্লাবের তথাকথিত অবৈধ কমিটি। এতে বিষ্ময় প্রকাশ করে নিবন্ধন কর্তৃপক্ষ। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে পত্র দিলে গায়ে আগুন ধরে বর্তমান ফ্যাসিস্ট কমিটির। অনুমোদন না দেয়ায় এবং প্রেসক্লাবের তদন্ত করতে চেয়ে নোটিশ করায় গত ৪ সেপ্টেম্বর প্রেসক্লাবের অবৈধ চক্রটি নিবন্ধন কর্তৃপক্ষের উপ-পরিচালক সহ তদন্ত কমিটিকে আদালতের মাধ্যমে অস্থায়ী নিষধাজ্ঞা চেয়ে কারন দর্শানোর নোটিশ করে। এ ব্যাপারে প্রবেশন অফিসার নজরুল বলেন, ওরা ওদের গঠনতন্ত্র মানবেনা আবার জবাবদিহিও করবেনা। আমরা তদন্ত কমিটি করলাম। তদন্ত আমাদের তথা রেজিষ্ট্রেশন কর্তৃপক্ষের করার এখতিয়ার আছে। আদালতের মাধ্যমে আটকে দেয়ায় আমরা অসস্থি বোধ করছি। প্রশাসক নিয়োগ করে অথবা তত্বাবধায়ক কমিটি করে চিরতরে বৈষম্যমুক্ত প্রেসক্লাব রংপুর গঠনের দাবী রংপুরের সম্পাদক ও কর্মরত অধিকার বঞ্চিত সাংবাদিকদের।


আরও খবর




সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন