শিরোনাম
বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

রোদ-বৃষ্টির লুকোচুরি, দেশজুড়ে ছাতা বিক্রির হিড়িক

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আকাশে কখনো তপ্ত রোদ, আবার পরক্ষণেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। প্রকৃতির এই রোদ-বৃষ্টির লুকোচুরিতে নাজেহাল জনজীবন।

তবে এই প্রতিকূল আবহাওয়ায় কদর বেড়েছে ছাতার। রাজধানীসহ সারা দেশে এখন চলছে ছাতা বিক্রির ধুম।

আবহাওয়া অফিস বলছে, এমন খামখেয়ালি আচরণ আরও কয়েকদিন চলতে পারে, আর তাতে কপাল খুলেছে ছাতা ব্যবসায়ীদের।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায়, সবখানেই ছাতা বিক্রির চিরচেনা ব্যস্ততা।

দোকানে দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। বৃষ্টির হাত থেকে বাঁচতে যেমন ছাতা কিনছেন অনেকে, তেমনি কড়া রোদ থেকেও ত্বক রক্ষায় ছাতাকেই বেছে নিচ্ছেন পথচারীরা।


বাজারে এবার নজর কাড়ছে বৈচিত্র্যময় সব ছাতা। বিশেষ করে তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে রঙিন ও প্রিন্টেড ফোল্ডিং ছাতা। এক সময়ের জনপ্রিয় শংকর ছাতার চাহিদা থাকলেও বর্তমান বাজারে নানা কোম্পানির ছাতা পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে আফছার ছাতা, আয়েশা, স্টার, বিএমডব্লিউ প্রভৃতি নাম।


ফোল্ডিং ছাতা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪৫০ টাকায়। অটোমেটিক ছাতার দাম রাখা হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা। বড় ফ্যামিলি সাইজ ছাতা ৪৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। শিশুদের ছাতা, কার্টুন ও বাহারি নকশার ছাতা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায়। বর্তমান বাজারে বিএমডব্লিউ ছাতার চাহিদা একটু বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। 


গুলিস্তানের ছাতা বিক্রেতা মো. জাহিদ  বলেন, গত কয়েকদিন ধরে দম ফেলার সময় পাচ্ছি না। এবার রোদের তেজ যেমন বেশি, বৃষ্টিও হচ্ছে হঠাৎ হঠাৎ। তাই খুচরা বিক্রেতারা প্রচুর মাল নিয়ে যাচ্ছেন। গত বছরের তুলনায় এবার বিক্রি ভালোই। তবে গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বেশি বিক্রি হচ্ছে।



বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন দোকানের এক খুচরা বিক্রেতা জানান, দেশি ছাতার পাশাপাশি বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ফোল্ডিং ছাতার চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে যারা অফিসে যাতায়াত করেন, তারা ব্যাগে রাখার সুবিধার জন্য ছোট ফোল্ডিং ছাতা বেশি খুঁজছেন।


মতিঝিলে অফিসগামী যাত্রী শাহানা পারভীন বলেন, সকালে বাসা থেকে বের হলাম, আবহাওয়া ভালোই ছিল, অথচ অফিসে পৌঁছানোর আগেই শুরু হলো বৃষ্টি। ছাতা ছাড়া এখন ঘর থেকে বের হওয়া অসম্ভব। তাই বাধ্য হয়েই নতুন একটা ছাতা কিনলাম।


আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে ছাতার এই চড়া চাহিদা আরও কিছুদিন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরও খবর




বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা

বাঁশখালীতে বাড়িতে চুরির অভিযোগ, নগদ টাকা-স্বর্ণালংকারসহ ক্ষতি ১০ লাখের বেশি

ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য

পত্নীতলায় দুই দিনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

১নং মাওনা ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান মাসুদ্ রানা

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ

ডিজিটাল প্রতারণার তথ্য ও প্রবণতা তুলে ধরতে চালু হলো ‘বাংলাদেশ ডিজিটাল প্রতারণা মানচিত্র’

শ্বশান ব্রিজের কাছে বিশাল গর্ত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প