শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

রপ্তানি আয় বাড়লেও হচ্ছে না বাজার সমপ্রসারণ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রপ্তানি বাজার বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হলেও তা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, আয় বাড়লেও বাজার সমপ্রসারণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়ছে। জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে রফতানি আয় এসেছে ৮৬৮ কোটি ৫৫ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে তৈরি পোশাক খাত একাই মোট রপ্তানির ৮৪ শতাংশের বেশি জোগান দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাজ্য-এই চারটি বাজারেই বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশ যাচ্ছে। কিন্তু নতুন বাজার খোঁজার উদ্যোগগুলো এখনও প্রত্যাশিত ফল দিচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আফ্রিকা, লাতিন আমেরিকা ও পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের জন্য সরকারি পর্যায়ে কূটনৈতিক তৎপরতা ও বাণিজ্য চুক্তির উদ্যোগ বাড়ানো প্রয়োজন। বর্তমানে ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজারে কিছুটা প্রবেশাধিকার থাকলেও তা সীমিত আকারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বাজারে শ্রমশক্তি রপ্তানি হলেও পণ্য রপ্তানিতে বড় কোনো সাফল্য আসেনি। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) এক পরিচালক বলেন, আমরা বারবার বলছি-শুধু ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নতুন বাজারে প্রবেশ না করলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের ৭০ শতাংশ এসেছে মাত্র ১০টি দেশ থেকে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার, যার ৬৯ দশমিক ৬৯ শতাংশ-অর্থাৎ প্রায় ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার মাত্র ১০টি দেশে কেন্দ্রীভূত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ১৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার, অর্থাৎ মোট রপ্তানির ৬৯ দশমিক ৬৯ শতাংশ এসেছে মাত্র ১০টি দেশ- যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, কানাডা, ভারত, নেদারল্যান্ডস ও পোল্যান্ড থেকে। এই তালিকায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার, যেখানে মূলত তৈরি পোশাক রপ্তানি হয় বেশি। মার্কিন বাজারে রপ্তানি থেকে আয় হয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানির ১৮ শতাংশ। আগের বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে শুধু তৈরি পোশাক রপ্তানিতেই আয় হয়েছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। দ্বিতীয় বৃহত্তম বাজার জার্মানিতে রপ্তানি আয় ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ১১ শতাংশ বেশি এবং মোট রপ্তানির ১০ দশমিক ৯৬ শতাংশ। যুক্তরাজ্যে রপ্তানি বেড়ে হয়েছে ৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার (৯ দশমিক ৫৭ শতাংশ), স্পেনে ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলার (৭ দশমিক ৩৬ শতাংশ), ফ্রান্সে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার (৫ শতাংশ), ইতালিতে ১ দশমিক ৬৬ বিলিয়ন ডলার (৩ দশমিক ৪৫ শতাংশ) এবং কানাডায় ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার (৩ দশমিক ০৩ শতাংশ)। নেদারল্যান্ডসে রপ্তানি হয়েছে ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার (৪ দশমিক ৮৭ শতাংশ), পোল্যান্ডে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলার (৩ দশমিক ৭৮ শতাংশ) এবং ভারতে ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলার (৩ দশমিক ৬৫ শতাংশ)। বছরের পর বছর ধরে রপ্তানি বাজার বহুমুখীকরণের আহ্বান জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা, যেন নির্দিষ্ট কিছু বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো যায়। কিন্তু সেই আহ্বান এখনো বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি প্রধান বাজার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ানো এবং কঠোর বাণিজ্য নীতি গ্রহণ শুরু করেছে, যা বিকল্প বাজার খুঁজে না পেলে দেশের রপ্তানি খাতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন শিল্প সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা মনে করেন, বাজার সমপ্রসারণ না হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে- নতুন বাজারে প্রবেশের জন্য পর্যাপ্ত গবেষণা ও কৌশলগত পরিকল্পনার অভাব, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ধীরগতি, পণ্যের বৈচিত্র্য না থাকা, লজিস্টিকস ও শিপিং খরচ বেশি হওয়া এবং আন্তর্জাতিক মান ও সনদপত্র অর্জনে জটিলতা। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক থেকে এলেও কৃষিপণ্য, চামড়া, ওষুধ, আইটি সেবা ও হালকা প্রকৌশল খাতে সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব খাত এখনও কাঙ্ক্ষিত পরিমাণে বৈদেশিক বাজারে প্রবেশ করতে পারেনি। রপ্তানি খাতের সঙ্গে যুক্তরা বলছেন, শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয়, বরং বাজার বৈচিত্র্য নিশ্চিত করতে না পারলে সামান্য বৈশ্বিক সংকটেই বড় ধরনের ধাক্কা খাওয়ার ঝুঁকি থাকবে।



আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প