শিরোনাম
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

সবজি চাষে সম্ভাবনা, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

প্রকাশিত:সোমবার ২৩ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৩ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম 


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম চর বরমার মাঠজুড়ে এখন শীতকালীন সবজির সমারোহ। মিষ্টিকুমড়া, ফুলকপি, টমেটো, লাউ, শিম ও বাদামসহ বিভিন্ন ফসলের আবাদে সবুজ হয়ে উঠেছে বিস্তীর্ণ মাঠ। একসময় ইরি-বোরো ও আমন ধান চাষের ওপর নির্ভরশীল এলাকার কৃষকেরা এখন ঝুঁকছেন সবজি চাষে। এতে বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হলেও জলাবদ্ধতা, উৎপাদন খরচ ও যোগাযোগব্যবস্থার দুরবস্থায় সেই সম্ভাবনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।


তবে বেড়িবাঁধ না থাকায় শঙ্খ নদীর পানি লোকালয়ে প্রবেশ করে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করছে বলে অভিযোগ কৃষকদের। তাঁদের দাবি, বছরের প্রায় ছয় মাস জমিতে চাষাবাদ বন্ধ রাখতে হয়। বাকি ছয় মাস কোনোমতে কৃষিকাজ চালিয়ে যেতে হয়। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা গেলে সারা বছর জমি চাষের আওতায় আনা সম্ভব হতো।


কৃষক ইয়াকুব মাঝি জানান, চাষাবাদের পাশাপাশি উৎপাদিত ফসল বাজারে নেওয়াও বড় সমস্যা। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় পরিবহন ব্যয় বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাক্টর ও সেচের জ্বালানি খরচ এবং শ্রমিকের মজুরি। সব মিলিয়ে কৃষিকাজে আগের তুলনায় বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে।


তিনি জানান, মিষ্টিকুমড়া চাষে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে উৎপাদিত মিষ্টিকুমড়া বিক্রি করে ৩ থেকে ৪ লাখ টাকা পাওয়ার আশা করছেন। তবে উৎপাদন খরচ ও বাজারদরের অনিশ্চয়তা নিয়ে শঙ্কাও রয়েছে তাঁর।


এদিকে ৩২ বছর ধরে কৃষিকাজ করলেও কৃষি বিভাগের মাঠপর্যায়ের পরামর্শ না পাওয়ার অভিযোগ করেছেন কৃষক জয়নাল আবেদীন। তাঁর জমিতে ফুলকপি, টমেটো, মিষ্টিকুমড়া, বাদাম ও লাউসহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। তাঁর দাবি, দীর্ঘ কৃষিজীবনে কোনো কৃষি কর্মকর্তাকে নিজের জমিতে আসতে দেখেননি। ফসলে রোগবালাই দেখা দিলে স্থানীয় অন্য কৃষকদের পরামর্শ নিয়ে কীটনাশক ব্যবহার করেন তিনি।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চন্দনাইশ উপজেলায় মোট ১০৭ হেক্টর জমিতে শীতকালীন রবি ফসল ও শাকসবজির আবাদ হয়েছে। এর মধ্যে বাদাম ২ হেক্টর, মরিচ ৮, মটরশুঁটি ১, আখ ৫, মুলা ৬, লালশাক ৩, শিম ২০, বেগুন ৬, টমেটো ৮, ফুলকপি ১১, বাঁধাকপি ১০, লাউ ৫, বরবটি ৩, মিষ্টিকুমড়া ১০, ফরাসি শিম ৩, শসা ১, বাটিশাক ১, মুলাশাক ২ ও পেঁপে ২ হেক্টর জমিতে চাষ হয়েছে। এসব ফসলের কর্তন কার্যক্রম চলমান রয়েছে।


এ ছাড়া উপজেলায় ৬৫৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৪৫ হেক্টর, স্থানীয় জাতের ১৮ হেক্টর এবং উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ৫৯৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।


চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের ফসলের রোগবালাই, পোকামাকড় দমন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। কৃষি প্রণোদনা এলে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হয়। জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুত এ সমস্যার সমাধান হবে।


সবজি চাষে নতুন সম্ভাবনা তৈরি হলেও জলাবদ্ধতা, উৎপাদন খরচ ও দুর্বল যোগাযোগব্যবস্থার চাপে রয়েছেন পশ্চিম চর বরমার কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সড়ক সংস্কার করা হলে চাষাবাদের পরিধি বাড়বে। বছরের ছয় মাসের পরিবর্তে দীর্ঘ সময় জমি চাষের আওতায় আনা সম্ভব হবে। এতে বাড়বে উৎপাদন, সৃষ্টি হবে কর্মসংস্থান এবং লাভবান হবেন কৃষকেরা।



আরও খবর




ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী

পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

উদয়ন মহিলা কলেজে নতুন নেতৃত্ব, নারীশিক্ষার অগ্রযাত্রায় আশার আলো খাদিজা বেগম

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী

আত্রাইয়ে চালককে রক্তাক্ত জখম করে অটো-ভ্যান ছিনতাই, গ্রেফতার ১

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী