শিরোনাম
রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

শহীদ দিবসের পর কেন্দ্রীয় শহীদ মিনারের এ কী হাল!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভাষার মাস ফেব্রুয়ারি। সারাবছর অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে থাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে বিশেষ নজর আসে ফেব্রুয়ারি মাসে। ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে মাসটি এলেই ধোঁয়ামোছার কাজ শুরু হয় শহীদ মিনারে। পরিপাটি করা হয় পুরো স্মৃতির মিনারটি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় নানা কর্মযজ্ঞ। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। শ্রদ্ধা জানানো হয় ভাষা সৈনিকদেরও।


এবারও তার ব্যতিক্রম হয়নি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে যারা মায়ের ভাষার মাথা চিরসমুন্নত করে গেছেন, এবারও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুরো জাতি। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ভারত থেকেও অনেকে এসে শ্রদ্ধা জানান।


২১শে ফেব্রুয়ারির দিনে কেন্দ্রীয় শহীদ মিনার যতটা সম্মান পেয়েছে, দিবসটি শেষ হতে না হতেই আবারও আগের মতো অযত্ন-অবহেলার শিকার হচ্ছে স্মৃতির মিনারটি।



রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, মূল বেদিতে বেশ জনসমাগম। কেউ বসে আড্ডা দিচ্ছেন। কেউ চা-সিগারেট খেতে ব্যস্ত। কেউ কেউ ছবি তুলছেন। কেউ বাদাম খেয়ে ময়লা সেখানেই ফেলছেন। শিশু-কিশোরদের একাংশ সাইকেল নিয়ে উঠেছে বেদিতে। আবাল-বৃদ্ধ-বনিতাদের এই সমাগম শহীদ মিনার পরিদর্শনে নয়, তাদের কাছে জায়গাটি হয়ে উঠেছে অন্যান্য দশটি বিনোদন কেন্দ্রের মতো। তাই তো জুতা পায়েই অনেকে শহীদ মিনারের মূল বেদিতে চলাচল করছেন।


শহীদ মিনারে ঘুরতে আসা আব্দুল মান্নান নামে একজন মাদরাসাছাত্র  বলেন, ‘আমরা তো প্রতিদিন আসি না। আজ এসেছি। সবাই দেখলাম জুতা পরে উঠছে তাই আমরাও উঠলাম।’



পাশের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে দেখতে আসা জাহাঙ্গীর হোসেনও এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত এই মিনারে। তবে শ্রদ্ধা জানাতে নয়, তিনি এসেছেন সময় কাটাতে।  সঙ্গে আলাপকালে জাহাঙ্গীর বলেন, ‘একটু নিরিবিলি বসার জন্য এসেছি। সবাই তো বসে আছে। তাই আমিও বসে আছি।’


minarsজুতা পায়ে শহীদ মিনারে ওঠার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একা উঠছি নাকি? সবাই তো জুতা পরেই উঠছে। তাদের বলেন।’


শহীদ মিনার এলাকায় চানাচুর বিক্রি করতে আসা একজন নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘২১শে ফেব্রুয়ারি তো আমগো এই দিকে আসতে দেয় নাই। বিকেলের পর আমরা আইছি। সকাল থেকে কেউ শহীদ মিনারে উঠতে পারে নাই। সন্ধ্যার পর সবাই উঠছে। সবাই জোতা (জুতা) নিয়াই ওঠে। ওই একদিনই (২১শে ফেব্রুয়ারি) খালি পায়ে আসে।’


বাংলাদেশে জনস্বার্থে অনেক মামলা করা আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোর্শেদ  জানান, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের বিষয়েও আদালতের রায় আছে। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তাকর্মী নিয়োজিত আছে। একইসঙ্গে সিটি করপোরেশনকে পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হয়েছে।’


মনজিল মোর্শেদ বলেন, ‘এটা আসলে নিয়ন্ত্রণ করা উচিত। কর্তৃপক্ষ যারা আছে তাদের এটা দেখা উচিত। শহীদ মিনারে অনুষ্ঠানের সময় দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর বাইরেও এটা দেখভালের দায়িত্ব তাদের আছে। তারা এটা করতে পারে ইচ্ছে করলে। পাশাপাশি আদালতের নির্দেশে যে সিকিউরিটি নিয়োগ করা হয়েছে, তারাও দেখতে পারে। তাছাড়া আদালতের নির্দেশে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের শুধু একুশে ফেব্রুয়ারির জন্য নয়, সারাবছর দায়িত্ব পালন করার কথা।


আরও খবর




রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা