শিরোনাম
দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

২০ বছর পর চাকরি ফিরে পেলেন জামালগঞ্জের আজিমুল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

দীর্ঘ ২০ বছর পর অবশেষে চাকরি ফিরে পেলেন জামালগঞ্জ উপজেলার মোঃ আজিমুল হক। ২০০৬ সালে নিয়োগের জন্য নির্বাচিত হলেও পরবর্তীতে বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে প্রার্থীদের নিয়োগ আদেশ প্রত্যাহার করে জ্যেষ্ঠতাসহ পুনরায় যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য নির্বাচিত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর নিয়োগ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাতিল করা হয়েছিল। সেই বাতিলাদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের হাজী শরফুল বাশারের ছেলে মোঃ আজিমুল হককে সার্জেন্ট অব পুলিশ পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের ১৯ এপ্রিল ২০২৬ তারিখের চিঠির বরাতে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে তাকে পদায়নকৃত ইউনিটে যোগদান এবং মৌলিক প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জামালগঞ্জ থানা থেকে তাকে প্রয়োজনীয় পোশাক ও সামগ্রীসহ নির্ধারিত স্থানে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, আগামী ২৫ এপ্রিল তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ইউনিটে যোগদান করতে হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর সারদায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে মোঃ আজিমুল হক বলেন, প্রায় ২০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর মহান আল্লাহর অশেষ রহমত এবং পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সকলের দোয়ায় আমি পুলিশ সার্জেন্ট হিসেবে (ভূতাপেক্ষ, সিনিয়রিটি প্রাপ্তিসহ) চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছি। জীবনের এই দীর্ঘ লড়াই শেষে পাওয়া এই অর্জন আমার কাছে শুধু একটি চাকরি নয়, বরং একটি স্বপ্ন পূরণ।

তিনি আরও জানান, “আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদান শেষে ৩০ এপ্রিল থেকে সারদা, রাজশাহীতে প্রশিক্ষণ শুরু হবে। আমার এই প্রাপ্তিতে আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নতুন এই অধ্যায়ে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দেশ ও মানুষের সেবা করতে সকলের দোয়া কামনা করেন তিনি।


আরও খবর




দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার