শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

আদালতের স্থিতাবস্থা আদেশের মধ্যেই লাকসামে উচ্ছেদ অভিযানের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ

কুমিল্লার লাকসামে আদালতের স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার আদেশের মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার বিরুদ্ধে। 


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সালেপুর মধ্যপাড়ায় এক্সকাভেটর দিয়ে একটি স্থাপনা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পক্ষের। তাদের দাবি, অভিযানে ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ভুক্তভোগী শরীফ হোসেনের দাবি, সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে কুমিল্লার সিভিল জজ আদালতে দেওয়ানি মামলা নং-১৯০/২০২৬ বিচারাধীন রয়েছে।


 মামলাটি চলমান থাকা অবস্থায় বৃহস্পতিবার আদালত সংশ্লিষ্ট সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আদালতের আদেশের বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্টদের জানানো হলেও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


শরীফ হোসেনের স্ত্রী কুলসুম আক্তার কেয়া বলেন, ‘আমরা এসিল্যান্ডকে আদালতের স্থিতাবস্থা আদেশের বিষয়ে জানিয়েছি। এরপরও আমাদের স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।’


ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, একটি এক্সকাভেটর দিয়ে ভবনের ছাদ, দেয়াল ও সামনের অংশ ভেঙে ফেলা হচ্ছে। এ সময় ভাঙা ইট, কংক্রিট, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। উচ্ছেদ কার্যক্রম দেখতে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


ভুক্তভোগী পক্ষের দাবি, অভিযানে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ভবন, স্থাপনা ও মালামাল মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি তাদের।


এ বিষয়ে কুমিল্লার জেলা জিপি অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ বলেন, ‘সকালে আমি এসি ল্যান্ডকে মোবাইল ফোনে উচ্ছেদ অভিযান না চালানোর অনুরোধ করেছিলাম এবং আদালতের সিদ্ধান্ত মেনে চলার কথা বলেছিলাম। এরপরও অভিযান পরিচালনা করা হয়েছে।’


তিনি আরো বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ আদালতের কাছে প্রতিকার চাইতে পারে।


অভিযোগের বিষয়ে লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছিলাম। পরে আদালতের স্থিতাবস্থা আদেশ পাওয়ার পর উচ্ছেদ অভিযান বন্ধ করে দিই।’


ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতের স্থিতাবস্থা আদেশ কার্যকর থাকা অবস্থায় উচ্ছেদ অভিযান চালানো হয়ে থাকলে বিষয়টি আদালতের নজরে আনা হবে। একই সঙ্গে তারা ঘটনার তদন্ত, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং আইনানুগ প্রতিকার দাবি করেছেন।


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"