শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

আজমিরীগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার,শঙ্কায় অভিভাবকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ  প্রতিনিধি (হবিগঞ্জ):

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার ও সেবনের অভিযোগে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মাদকের ছোবলে জড়িয়ে পড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কিত অভিভাবকরা। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ এই মাদকে জড়িয়ে পড়ছে।


স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপনে চলছে মাদক কেনাবেচা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা তৎপরতার সুযোগে মাদক কারবারিরা কৌশল পরিবর্তন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে মাদকের বিস্তার ঠেকানো দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।


মাদককে ঘিরে চুরি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধের আশঙ্কাও বাড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ অপরাধের চরমে পৌঁছে পিতাকেও খুন করতে পিছপা হচ্ছে না। এতে একদিকে সামাজিক অস্থিরতা বাড়ছে, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।


উপজেলার কাকাইলছেও গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কাকাইলছেওর কয়েকটি পয়েন্টে প্রায়ই রাতে মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। পরিবারের অবাধ্য হয়েই তারা মূলত মাদকের সঙ্গে জড়িয়েছে।


জলসুখা ইউনিয়নের শাহিনূর মিয়া জানান, "আমাদের ইউনিয়নেও যুবকদের মধ্যে নেশার প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। নেশার টাকা না পেয়ে রাতের আঁধারে এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। চোরের আতঙ্কে আছে ইউনিয়নবাসী।"


বদলপুর ইউনিয়নের লুকুছ মিয়া জানান, "পিরোজপুর পয়েন্টসহ বদলপুর, পাহাড়পুরে নতুন করে মাদকের সঙ্গে জড়াচ্ছে অনেক যুবক, যাদের অনেকের পরিবারই দরিদ্র।"


মাদকের আসক্তিতে শিক্ষা, পরিবার ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মনে করছে স্থানীয় সুশীল সমাজ।


আজমিরীগঞ্জের সচেতন নাগরিকরা বলছেন, শুধু অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক সরবরাহের উৎস, কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।


আজমিরীগঞ্জকে মাদকমুক্ত করতে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।


মাদকের ভয়াল বিস্তার ঠেকাতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা এবং একতাই সমাধান বলে মনে করছে সচেতন মহল।

মাদকের বিস্তার নিয়ে  মুঠোফোনে আলাপকালে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আরও জোরদার করা হবে।"ওসি আরও জানান, শুধু অভিযানই নয়, এর পাশাপাশি মসজিদ, স্কুল-কলেজে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক আলোচনা ও প্রচারণা চালানো হচ্ছে, যাতে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে।



আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"