শিরোনাম
চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না: জামায়াত আমির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৩ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৩ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। এখানেই আমাদের সঙ্গে চলাফেরা করে, ওঠাবসা-বসবাস করা লোকেরাই চাঁদাবাজি করে। তাদের পরিচয় আমরা সবাই জানি। সংসদে আমি বলেছিলাম, সংসদ সদস্যরা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস করবে না। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক।’ 


গতকাল মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুর-১ শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এ সময় ব্যবসায়ীরা নীরব চাঁদাবাজির অভিযোগ করলে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান জানান। 


তিনি বলেন, ‘প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে। ব্যবসায়ীরা চাইলে প্রতিরোধের জন্য আমরা প্রস্তুত আছি।’ 


বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আমরা এ দেশের নাগরিক। এ দেশে বর্তমানে একটা সরকার প্রতিষ্ঠিত আছে। একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিরোধী দলে, সরকারে বিএনপি। আগের থেকে বাজার অস্থির। ইদানীং মনে হচ্ছে আরও একটু বেশি অস্থির। কেন অস্থির? এই যে একটা বিশাল মার্কেট রয়েছে। এখানে দোকানদার বলছেন নীরব চাঁদাবাজি আছে। কথা বলতে চান, তাদের চেপে রাখা হয়েছে।’ 


জামায়াত আমির বলেন, ‘মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ তাদের এখন বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। আমাদের নাগরিক দায়িত্ব, জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা আজকে মহড়া দিতে আসিনি, বাজারটাকে বুঝতে এসেছি।’ 


এ সময় তিনি ব্যবসায়ীদের কাছে বাজারের সমস্যা জানতে চাইলে এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের এখানে অনেক সমস্যা। যেমন এই ঘরগুলো সরকারিভাবে ভাড়া দেওয়া হয়েছে। সরকারি ভাড়া হলো ৫ হাজার টাকা। প্রতি স্কয়ার ফিটের ভাড়া ১৩ টাকা। ঘরগুলো ভাড়া দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে। ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে।


বিভিন্ন রাজনৈতিক নেতারা পেয়েছেন। ঘর যারা পেয়েছেন তারা ব্যবসা করেন না, ব্যবসা করি আমরা সাধারণ ব্যবসায়ীরা। আগের সরকার নাই, কিন্তু ওই নিয়মই বহাল আছে। ঘরগুলো যারা পেয়েছেন অর্থাৎ মালিকরা ভাড়া দিচ্ছেন ১ লাখ থেকে দেড় লাখ টাকা। ১ লাখ, ৯০ হাজার, ৬০ হাজার টাকায়ও ভাড়া দেওয়া আছে।’ তিনি বলেন, ‘আরও কিছু আছে যেমন মাদকের একটা সমস্যা আছে। নীরব চাঁদাবাজি চলছে। আমরা এখানে ব্যবসা করেও চাঁদা দিতে হয়।’


বাজার পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।


আরও খবর




গাজীপুরে ২৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া