শিরোনাম
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

আজ কথাসাহিত্যিক শফিক রিয়ানের জন্মদিন

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:রবিবার ০২ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


বর্তমান সময়ের এক জনপ্রিয় ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাহিত্যিক শফিক রিয়ান। তার জন্ম এবং বেড়ে ওঠা, ঢাকার যান্ত্রিক নগরীর কোলাহলপূর্ণ পরিবেশে। ১৯৯৯ সালের মার্চের প্রথম দিন মিরপুরের বাবা-মায়ের ঘর আলো করে জন্মগ্রহণ করেন।

শফিক রিয়ানের আনুষ্ঠানিক শিক্ষাজীবনের শুরু রাজধানীর সেনাপল্লি হাই স্কুলে। পরবর্তীতে তিনি নৌবাহিনী কলেজ, ঢাকা থেকে কৃতিত্ত্বে সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রী অর্জন করলেও নিজেকে পরিচিত করেছেন একজন সৃজনশীল লেখক হিসেবে। তিনি তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে স্বতন্ত্র ব্যক্তিত্বের উন্মেষ ঘটিয়েছেন।

২০২১ সালের অমর একুশে বইমেলায়, ঘাসফুল প্রকাশনী থেকে তার প্রথম উপন্যাস “আজ রাতে চাঁদ উঠবে না” প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্যাঙ্গনে এক নতুন পথচলা শুরু করেন। পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই উপন্যাস তাকে পাঠক মহলে পরিচিতি এনে দেয় এবং তিনি নিজেকে “পাঠকের লেখক” হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় নি। লিখেছেন নিজের জীবনবোধ থেকে যা পাঠকের কাছে পেয়েছে অধিক গ্রহণযোগ্যতা।

শফিক রিয়ান মনে করেন, জীবন ও সাহিত্য এক অখণ্ড বৃত্তের অন্তর্ভুক্ত দুটি বিন্দু। তার মতে, “সাহিত্য হল জীবনের মর্মস্থল, যা প্রতিটি ক্ষুদ্র ঘটনাকে এক বৃহত্তর তাৎপর্যের সঙ্গে সংযুক্ত করে। লেখকের দায়িত্ব হল সেই অদৃশ্যতর তাৎপর্য উদ্ঘাটন করা।”

শুধুমাত্র একজন ঔপন্যাসিক হিসেবেই নয়, শফিক রিয়ানের কবি হিসেবেও রয়েছে বিশেষ খ্যাতি। তার রচিত কাব্যগ্রন্থ ‘বিধ্বস্ত নক্ষত্র’ এবং ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তার প্রকাশিত অন্যান্য বই- ‘মেঘ বিষাদের দিন’, ‘বিষাদের ছায়া’। এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’। 

লেখালেখির পাশাপাশি, শফিক রিয়ান তার সৃজনশীলতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ নেভি কলেজ সাহিত্য সংঘের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তার এই কার্যক্রমের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা। 

শফিক রিয়ান সাহিত্যকে কেবল পেশা হিসেবে নয়, বরং তার আত্মার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করেন। তার বলেন, সাহিত্য হল আমার জীবনের প্রাণশক্তি। যখন আমি লেখালেখি শুরু করি, তখন থেকেই জীবন যেন নতুন অর্থ ও উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে ওঠে। 

উদীয়মান কথাসাহিত্যিক শফিক রিয়ান তার সৃষ্টিকর্মে জীবনকে এমনভাবে ফুটিয়ে তোলেন যাতে তার পাঠক সহজেই উপলব্ধি করতে পারে। জীবন ঘনিষ্ঠ এই লেখা তাকে নতুন প্রজন্মের কাছে পথিকৃৎ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে।


আরও খবর




কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ