শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

আজমিরীগঞ্জে মাহতাবপুর-আলীপুরের দুটি সড়কের অনুমোদনে খবরে স্বস্তি পেল এলাকাবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


 মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বাসিন্দাদের জন্য অবশেষে এলো স্বস্তির খবর। আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন) আনন্দপুর-মাহতাবপুর এবং কাকাইলছেও বাজার-রাহেলা পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ সড়ক অনুমোদন করিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরেই এসব সড়কের নির্মাণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া উপজেলার আরও বেশ কয়েকটি সড়ক উন্নয়ন প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে।


এদিকে দীর্ঘদিন ধরে অবহেলিত কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর-আলীপুর সড়কের বেহাল অবস্থা স্থানীয়দের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। সরেজমিনে দেখা যায়, কাঁচা রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এলাকাবাসীর ভাষায়, “এটা কোনো রাস্তা নয়, যেন মরণ ফাঁদ।”জানা গেছে, বহু বছর ধরে সড়কটির কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। কাদামাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এমনকি পথচারীদের চলাচলও হয়ে ওঠে দুরূহ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, রোগী ও কৃষকরা।স্থানীয়রা জানান, এই সড়ক দিয়েই মাহতাবপুর, আলীপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুকনো মৌসুমে ধুলা, আর বর্ষায় কাদা, দুই সময়েই এই রাস্তা চলাচলের অযোগ্য। আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।” কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। উৎপাদিত ফসল বাজারে নিতে অতিরিক্ত সময় ও খরচ বাড়ছে। ফলে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।তবে নতুন করে সড়ক অনুমোদনের খবরে আশার আলো দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। একইসঙ্গে মাহতাবপুর-আলীপুর সড়কটিকেও অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করে স্থানীয়রা জানান, কাজ বাস্তবায়ন শুরু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল