শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

আংশিক মেরামত করে চলছে উত্তরা পূর্ব থানা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে চারতলা থানা ভবনের দুটি ফ্লোর পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এমন অবস্থাতেই পোড়া ভবনে রঙ ও আংশিক মেরামত করে কার্যক্রম চালাচ্ছে থানা পুলিশ। তবে সংস্কারের পরও আগুনে পোড়া ভবন কতটা নিরাপদ—এমন শঙ্কা কাজ করছে পুলিশ ও সাধারণ মানুষের মাঝে।


৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যান্য থানার মতো উত্তরা পূর্ব থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রায় এক সপ্তাহ পর ১৪ আগস্ট উত্তরা কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। একই দিন থেকে পোড়া ভবন সংস্কারের কাজও শুরু হয়। আংশিক মেরামত শেষে পহেলা সেপ্টেম্বর থেকে থানা ভবনে কার্যক্রম শুরু করে পুলিশ।



এদিকে, বিদায়ী সরকারের সময়ে পদায়ন করা পুলিশ সদস্যদের রদবদল করছে অন্তর্বর্তী সরকার। প্রতিটি থানায় কনস্টেবল থেকে শুরু করে পরিদর্শক (ওসি) পদমর্যাদার পুলিশ সদস্যদের বদলি করা হচ্ছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে পুলিশ সদস্যরা। তবে জনবল, যানবাহন ও অন্যান্য ইকুইপমেন্টে সংকটে কমেছে পুলিশি সেবা।


সংশ্লিষ্টরা বলছেন, গণঅভ্যুত্থানের সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় এখনও অনেক সদস্য ভয়, আতঙ্ক ও ট্রমার মধ্যে আছেন। অন্যদিকে বিগত সময়ে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট ও পরবর্তী সময়ে। পুলিশের এসব সমস্যা কাটিয়ে উঠতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। তবে সেটা নির্ভর করবে সাধারণ মানুষের সঙ্গে বর্তমান পুলিশ সদস্যদের সম্পর্ক ও পুলিশিং সেবার মানোন্নয়নের ওপর।


থানা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগ, মারামারি ও মাদক সংশ্লিষ্ট মোট ২৯টি মামলা উত্তরা পূর্ব থানায় দায়ের করা হয়েছে। এ সময়ে পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক অভিযোগ, হুমকি ও বিভিন্ন কিছু হারিয়ে যাওয়ার অভিযোগে প্রায় আড়াই হাজার সাধারণ ডায়েরি (জিডি) জমা পড়েছে এই থানায়।


এ থানার উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া মোবিন বলেন, আমরা চেষ্টা করছি জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পুলিশের প্রতি তাদের বিরূপ দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। প্রকৃতভাবে পুলিশ জনগণের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।



থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। এদিন বিকাল চারটার দিকে একদল উচ্ছৃঙ্খল জনতা থানায় হামলা চালায়। থানার নিচতলা ও দোতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতভর জ্বলা আগুনে সব কিছুই পুড়ে যায়। এদিন বিক্ষুব্ধ জনতার হামলায় মারা যায় চার পুলিশ সদস্য। তারা হলেন পরিদর্শক রাশেদ, উপ-পরিদর্শক খগেন্দ্র চন্দ্র সরকার, পুলিশ কনস্টেবল সুজন ও রনি।


জানা যায়, থানায় হামলার সময় অনেক পুলিশ সদস্য প্রাণভয়ে ভবনের পেছন দিয়ে পালিয়ে যায়। এরপর এদিন রাত তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা থানা ভেতর থেকে ২৬ জন পুলিশ সদস্যকে জীবিত উদ্ধার করে। পরদিন সকালে থানার ছাদে পানির ট্যাংকিতে লুকিয়ে থাকা তিন জন পুলিশ সদস্য নেমে থানা থেকে বের হতে চাইলে একজন পুলিশ কনস্টেবল শহিদুলকে হত্যা করে বিক্ষুব্ধ জনতা।


থানা সূত্রে আরও জানা যায়, ৫ আগস্ট থানায় হামলার ঘটনায় বিভিন্ন ধরনের ৪৬টি অস্ত্র লুট হয়। এসময় চায়না, তরাশ, রাবার ও সীসা কার্তুজসহ অন্তত পাঁচ শতাধিক রাউন্ড গুলি এবং ম্যাগাজিন লুট হয়। এছাড়াও আগুনে পুড়ে ছাই হয়ে যায় থানার ১০টি গাড়ি, ওয়্যারলেস সেট, সিসি ক্যামেরা, কম্পিউটার, সিলিং ফ্যানসহ বিভিন্ন মামলার নথিপত্র, আলামত এবং অন্যান্য ইকুইপমেন্ট ও মালামাল।


থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ ৫ আগস্টের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে শিউরে ওঠেন। তিনি বলেন, সে সময়ের ভয়াবহ ঘটনা আর মনে করতে চাই না। ঘটনার দুই মাস পরও প্রতি রাতে আঁতকে উঠি। চোখের সামনে সহকর্মীদের নির্মম মৃত্যু দেখেছি। মনেপ্রাণে চাই বাংলাদেশে যাতে আরও কখনও এমন পরিস্থিতি তৈরি না হয়।



পরিদর্শক (তদন্ত) আবু সাইদ মিয়া বলেন, বর্তমানে আমাদের থানায় ২৪ জন উপ-পরিদর্শকসহ ১০৫ জন পুলিশ সদস্য রয়েছে। আমাদের থানার কোনও গাড়ি ছিল না। অন্যান্য থানা থেকে ৫টি গাড়ি আনা হয়েছে। এর মধ্যে দুটি নষ্ট আছে। আমরা চেষ্টা করছি সীমিত সম্পদ নিয়ে কাজ করার। পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এখনও কিছু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। অনেকে এসে আইনবহির্ভূত দাবি করে, তাদের মনমতো কাজ করে দিতে চাপ দেয়। আমরা আইনের মধ্যে যতটুকু করা যায় ততটুকু বুঝিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করছি।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানান, পুলিশ সদস্যদের মধ্যে এখনও নানাভাবে ভয়ভীতি কাজ করছে। ৫ আগস্ট থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুটপাট হয়েছে। যার বেশিরভাগই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে যেকোনও সময় আবারও পুলিশের ওপর হামলার আতঙ্ক রয়েছে। এছাড়াও মাদক ও চুরি-ছিনতাই বেড়েছে কয়েকগুণ। অনেক জায়গায় অভিযান চালানোর সময় বাধার মুখোমুখি হতে হয়।



তারা আরও বলেন, ৫ আগস্টে থানার হামলার সময় নিচতলা ও দোতলার দুটি ফ্লোরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সারা রাত আগুনে পুড়েছে ভবনটি। এ অবস্থায় এই ভবনে থানার কার্যক্রম কতটা নিরাপদ! দেয়াল ও ছাদ রঙ করা হলেও এখনও ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছাদের ফ্লোর দিয়ে পানি পড়ছে। আগুনে পোড়া ভবন কখনোই নিরাপদ হতে পারে না।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ‘৫ আগস্টে  থানায় অগ্নিকাণ্ড, হামলা ও লুটপাটে অনেক লজিস্টিক সাপোর্ট এবং ইকুইপমেন্ট খোয়া গেছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ সদর দফতর থেকে রিকুইজিশন দিয়ে বিভিন্ন ইকুইপমেন্ট আনা হচ্ছে। থানা এলাকার বাসিন্দাদের সঙ্গে পুলিশের সম্পর্ক আগের মতোই আছে। কাজ করতে কোনও সময় হচ্ছে না।’


ওসি বলেন, ‘থানা ভবন রঙ করার আগে গণপূর্ত অধিদফতরের একটি টিম এসে পরিদর্শন করেছে। তারপর তারা ভবন রঙ ও সংস্কারের কাজ করেছে। ভবন সংস্কার কাজ এখনও চলমান রয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশনায় সংস্কার কাজ চলছে। থানার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আনা হচ্ছে।


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬