
বিশেষ প্রতিনিধি
এই সভার প্রধান আলোচ্য বিষয় ছিল ,ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদককে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান, বনভোজন ও ক্রয়-বিক্রয় উপকমিটি গঠন ।
অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, সিলেটের (নিবন্ধন নং- সিল-১৪০৬/২০২৬) কার্যনির্বাহী কমিটির মাসিক সভা ।
গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মো. আয়াজ আলম ভূইঁয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনায় ছিলেন সমিতির আইন সম্পাদক মো. হাশিম মিয়া।
সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মো: আশুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আফিজ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান শাওন, ক্রীড়া সম্পাদক মো. তামিম মিয়া, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, শিক্ষা সম্পাদক এইচ. এম. রাকিব এবং উদ্যোক্তা ও উন্নয়ন সম্পাদক মো. কামাল মিয়া। এ সময় সমিতির অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
সভায় গত ছয় মাসের কার্যক্রম ও কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সমিতির ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুল ইসলামকে পূর্ণাঙ্গ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান এবং কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সমিতির সদস্যদের অংশগ্রহণে বনভোজন আয়োজন ও বাস্তবায়নের লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট স একটি বনভোজন বাস্তবায়ন উপকমিটি গঠন করা হয়। একই সঙ্গে সমিতির স্কুলের পুরোনো সামগ্রী ক্রয়-বিক্রয়ের কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি ক্রয়-বিক্রয় উপকমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা সমিতিকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি প্রকৃত জনকল্যাণমূলক, সামাজিক ও উন্নয়নমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে সভায় সভাপতি বলেন, এই সমিতির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।





























