শিরোনাম
চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

আওয়ামী শাসনামলে ধরাছোঁয়ার বাইরে থাকা ব্যক্তি-কোম্পানির সম্পদ তদন্তে এনবিআর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী শাসনামলে যেসব কোম্পানি ও তার মালিক ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরে ছিল, তালিকা করে তাদের সম্পদ ও লেনদেনের তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি নামে-বেনামে যেসব কোম্পানি খোলা হয়েছে, তারও তালিকা করা হচ্ছে। অস্বাভাবিক লেনদেন এবং সেই অর্থের গন্তব্য ধরে কাজ করবে রাজস্ব বোর্ড। জানিয়েছে, সুযোগ থাকলে ফেরত আনা যাবে পাচার করা অর্থও।


আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে সামনে আসছে নানা খাতের ঢালাওভাবে দুর্নীতির চিত্র। বের হয়ে আসছে সরকারি অনেক কর্মকর্তা থেকে সে সময়ের ক্ষমতাসীন রাজনীতিকদের অবৈধ সম্পদের পাহাড়। একাধিক গবেষণা বলছে, শেখ হাসিনার শাসন আমলে প্রতিবছর শুধু বিদেশেই পাচার হয়েছে ৮০ হাজার কোটি টাকা। এবার সে অর্থের পেছনেই এনবিআর।


ওয়াশিংটনভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) বলছে, বাংলাদেশ থেকে বছরে ৭৩৫ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়েছে অন্তত ১০টি দেশে। যার মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, হংকং, থাইল্যান্ডে কথিত বাণিজ্যের আড়ালে এসব অর্থ পাঠানো হয়েছে।


শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই, তারই তিন মেয়াদের চুক্তিতে নিয়োগ পাওয়া এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাও সরে যান পদ থেকে। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরই নড়েচড়ে বসেছে রাজস্ব বোর্ড।


রাঘব বোয়ালদের ধরতে সন্দেহের তালিকায় শীর্ষে থাকা বিভিন্ন ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সবধরনের লেনদেনের হিসাব চেয়ে গত কয়েক দিনে ব্যাংকসহ মোট ৯১টি আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে এনবিআর। এর মধ্যে রয়েছে এস আলম ও তার পরিবার।


তালিকায় আছেন শেখ সেলিম, বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজীজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম।


এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে কাজ করছে এনবিআরের বিশেষ গোয়েন্দা সংস্থা সিআইসি। এস আলমসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও এলসি খোলায় সংকুচিত করা হয়েছে। বাতিল করার উদ্যোগ নেয়া হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ।


এনবিআর বলছে, আয়কর আইন ২০২৩ এর ২০০ ধারা অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে সম্পদ। এসব কোম্পানির ব্যাংক হিসাব পাওয়ার পর রিটার্নের সঙ্গে অমিল বা অস্বাভাবিক লেনদেন পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর আওয়ামী সরকারের আমলে ক্ষমতার দাপটে দুর্নীতিবাজরা পার পেলেও এখন সুযোগ রয়েছে এসব অবৈধ অর্থের গন্তব্য খোঁজার।


এনবিআরের সাবেক কর্মকর্তা মো. আব্দুল কাফী বলেন, 'টাকাটা মানি লন্ডারিং হয়েছে, কিন্তু প্লেস ট্রেস করা যায়নি। সেক্ষেত্রে এখনকার তার ইন্ডাস্ট্রি বা তার ব্যাংক ব্যালান্স থেকে সংগ্রহ করার আইন আছে। এখন এমন একটা সময়, যে সময়ে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে কর আদায় ঠেকিয়ে রাখার যে বিষয় বা তথ্য না পাওয়ার কিংবা ভুল তথ্য দেয়ার যে ব্যবস্থা করার জায়গাগুলোতে কিন্তু একটা ভালো সময় এসেছে। বিগত যে সময়ে রাজস্বের ক্ষতি হয়েছে, সেই বিষয়টা কিন্তু কিছু সময়ের মধ্যে পুষিয়ে নিতে পারে।'


অবৈধ আয় ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শুদ্ধি অভিযান চালাতে হবে এনবিআরের অভ্যন্তরেও। একইসঙ্গে রাজস্ব কার্যক্রম পূর্ণ অনলাইনকরণের মাধ্যমে আধুনিক না করলে সফলতা আসবে না বলে মত বিশ্লেষকদের।


সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, 'দুর্নীতির যে জায়গাগুলো আছে, সেগুলোতে হাত দিতে হবে। সেখানে আইনকানুনেরও কিছু কিছু সংস্কার করতে হবে। আর আমরা প্রযুক্তিকে যত বেশি ব্যবহার করতে পারবো, আমাদের বিভিন্ন জায়গার লিকেজগুলি তত বেশি ধরতে পারবো। আবার অন্যদিক থেকে রাজস্ব আদায়ও আমরা বেশি করতে পারবো।'


বড় কোম্পানিগুলোর পাশাপাশি নামে বেনামে যেসব যেসব প্রতিষ্ঠান অস্বাভাবিক লেনদেন করেছে সেসব কোম্পানি ও ব্যক্তির তালিকা করছে এনবিআর। শিগগিরই তাদেরকে তদন্তের আওতায় আনতে কাজ করছে সিআইসি ও কর অঞ্চলগুলো। 


আরও খবর




চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬