শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
২৯তম দিনে এসেছে ১২৭টি নতুন বই

বাড়তি সময়, বাড়তি আনন্দ

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলা একাডেমির আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও একাডেমি প্রাঙ্গণে চলছে অমর একুশে বইমেলা। এ বছর ফেব্রম্নয়ারি মাসের বাড়তি দিন ছিল বৃহস্পতিবার। অধিবর্ষ হওয়ায় ২৯ দিনে শেষ হয়েছে ভাষার মাস। চার বছর পর পর পাওয়া যায় দিনটিকে। মেলা শেষের পর্দা নামত এ দিনই। তবে অধিবর্ষের বাড়তি দিনের সঙ্গে বইমেলায় সময় আরও দুই দিন বৃদ্ধি পাওয়ায় ভাষার মাসের বইমেলা পৌঁছে গেছে অগ্নিঝরা মার্চে। তবে বাড়তি সময়ের বাড়তি আনন্দ নিয়ে বইমেলা পার করছেন প্রকাশক, লেখক ও বইপ্রেমীরা।


বৃহস্পতিবার বিকাল ৩টায় মেলার দুয়ার খোলার পর বইপ্রেমীদের সমাগম ছিল খুব কম। তবে সময় হগানোর সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়েতে থাকে। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় এ দিন অনেকেই অফিস শেষে মেলায় আসেন। ফলে সন্ধ্যার পর দর্শনার্থী সমাগম বেশ বাড়ে। পাঠক-লেখক-প্রকাশকের মিলনমেলায় পরিণত হয় বাঙালির প্রাণের এ মেলা। তবে বিক্রেতারা জানান, দর্শনার্থী বেশ বাড়লেও বেচাবিক্রি আগের মতো, খুব বাড়েনি। শুক্রবার ও শনিবার ছুটির দিনে বইপ্রেমীদের সমাগম এবং বিক্রি দুটোই বাড়বে বলে আশা করছেন তারা।


এদিকে একদিন পরেই শেষ হতে যাওয়া মহান ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গী করে আয়োজিত এই বইমেলা কতটুকু একুশের চেতনার পথ ধরে হাঁটছে, তা নিয়েও প্রশ্ন অনেকের। অনেকের মধ্যেই এ নিয়ে হতাশার সুর। দর্শনার্থী, লেখকদের অনেকেই বলছেন- এখন আর আগের মতো একুশের আমেজ পাওয়া যায় না বইমেলায়। এ যেন শুধু 'বইয়ের বাণিজ্যমেলা'!


অন্যদিকে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'বইমেলার পরিসর তো এখন অনেক বড়। সোহরাওয়ার্দী উদ্যানে সেভাবে না করা হলেও বাংলা একাডেমি প্রাঙ্গণে এলে কিন্তু একুশের আমেজ পাওয়া যাবে।'


সোহরাওয়ার্দী উদ্যান অংশে অনুভব প্রকাশনীর বিক্রয়কর্মী সৈকত বৈদ্য বলেন, 'বই বিক্রি আগের মতোই। খুব যে বেড়েছে এটা বলা যায় না। তবে শেষ দু'দিন শুক্র ও শনিবার বাড়তে পারে।'


বইমেলার ২৯তম দিনে ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে মাহফুজ আলম সম্পাদিত 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত ১৯২১-১৯৪৭' (দ্বিতীয় খন্ড, ঢাকা প্রকাশ) নামের সংকলনগ্রন্থ। লেখক বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমকালে সম্প্রদায় ভেদে পক্ষ-বিপক্ষের তর্ক নিয়ে আমাদের আগ্রহ নিবদ্ধ ছিল এতদিন। সেসব আলোচনার জরুরত যে একেবারে নেই, তা বলছি না। কিন্তু শতবর্ষ পরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তর্কের মুখ্য বিষয় পুনঃবিচারের দাবি রাখে। আবাসিক ও শিক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের ধারণা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা এবং ছাত্র-শিক্ষকের সম্মিলিত যে বিদ্যায়তনিক পরিসর নির্মাণের কথা তৎকালীন পূর্ববঙ্গ থেকে ধ্বনিত ও আলোচিত হচ্ছিল পূর্ববঙ্গে ও উপমহাদেশের অন্যত্র, তা পুনর্পাঠের প্রয়োজন আছে। আর, তা আছে বলেই সংকলনটি সম্পাদনা করেছি।'


গ্রন্থটি এ সংক্রান্ত গবেষকদের কাজে আসবে বলে বিশ্বাস করেন তিনি।


সাম্প্রতিক বিশ্বে তুলনামূলক সাহিত্য নতুনভাবে গড়ে উঠেছে। বলা যায়, রূপান্তরিত হচ্ছে। কেউ বলেছেন, জ্ঞানশাখা হিসেবে তুলনামূলক সাহিত্যের মৃতু্য ঘটেছে, তার বিপরীতে অনেকেই বলছেন তুলনামূলক সাহিত্য নতুন জ্ঞান ও তাত্ত্বিকতায় সমৃদ্ধ হয়ে নবায়িত হয়েছে। বইমেলায় সুমন সাজ্জাদের 'তুলনামূলক সাহিত্য : মৃতু্যর মিথ বনাম বাস্তবতা' শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হয়েছে। লেখক জানালেন, এই বইয়ে তুলনামূলক সাহিত্যের তত্ত্ব, ইতিহাস, পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে; তুলনামূলক পদ্ধতির বেশ কিছু প্রায়োগিক উদাহরণও উপস্থাপন করা হয়েছে। বিরল বই, পত্রিকা ও সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের আলোকে বাংলা অঞ্চল ও ভারতীয় উপমহাদেশের তুলনামূলক বিদ্যা ও সাহিত্যের ইতিহাসকে পুনর্গঠনের চেষ্টা করা হয়েছে এই বইয়ে। বইটির প্রকাশক মাওলা ব্রাদার্স।


অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বইমেলার ২৯তম দিনে নতুন বই এসেছে ১২৭টি। তবে মেলার বর্ধিত সময়ে বইমেলার মূলমঞ্চে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এ দিন লেখক বলছি, অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন, পুথিগবেষক জালাল খান ইউসুফী, কথাসাহিত্যিক মাহমুদুন নবী রনি এবং কবি রনি রেজা।


আজ শুক্রবার অমর একুশে বইমেলার ৩০তম দিনে মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।



আরও খবর




নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ