শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

‘বহিষ্কৃতদের ওপর আস্থা’ রেখেই নির্বাচনি মাঠে বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা মোকাবিলা করছে বিএনপি। দীর্ঘ দমন-নিপীড়ন ও দলে অভ্যন্তরীণ অস্থিরতা পেরিয়ে এখন তাদের লক্ষ্য সংগঠন পুনর্গঠন ও নির্বাচনি মাঠে ঐক্যবদ্ধ থাকা। বহিষ্কৃতদের পুনর্বহাল করে তাদের প্রতি আস্থা রেখেই প্রার্থী করেছে দলটি।


দলীয় সূত্র বলছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ বা মতবিরোধের দায়ে প্রায় সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। কিন্তু সময়ের পরিক্রমায় আবারও তাদের প্রতিই বাড়ছে দলটির আস্থা। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে দল এখন ‘ঐক্যের রাজনীতি’র পথে হাঁটছে।




বিএনপির পক্ষ থেকে একাধিক সূত্র নিশ্চিত করেছে—গত কয়েকদিনে অন্তত ১৩ জন পদধারী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে আছেন উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ের সক্রিয় মুখ। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একাধিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো।


এর মধ্যে আছেন—চট্টগ্রামের নুরুল আমিন চেয়ারম্যান, ময়মনসিংহের ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, পিরোজপুরের রুহুল আমিন দুলাল, রংপুরের মোকাররম হোসেন সুজন, গাজীপুরের রাকিবুল উদ্দিন পাপ্পু প্রমুখ।



বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, যাদের বাদ দেওয়া হয়েছিল, তারাও বিএনপিরই সন্তান। নির্বাচনের আগে সবাইকে এক ছাতার নিচে আনাই এখন অগ্রাধিকার।’


বহিষ্কার আদেশ প্রত্যাহার ছাড়াও দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে কারণ দর্শানো নোটিশ পাওয়া নেতার প্রতিও আস্থা ফিরেছে দলে। নোটিশ ছাড়াও প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয় কিশোরগঞ্জের আলোচিত নেতা ফজলুর রহমানের। তবে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপি ঠিকই তাকে মনোনয়ন দিয়েছে। আস্থা রেখেছে পুরোনো নেতায়।



দলীয় সূত্রে জানা যায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তার বক্তব্য নিয়ে কেন্দ্র অসন্তুষ্ট ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

‘পরিচ্ছন্ন রাজনীতি’র নতুন ব্যাখ্যা


দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করে। কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নিয়েছে দল। কিন্তু এখন অনেকে নিজের ভুল শুধরে ফিরতে চাইছেন, দল যাচাই-বাছাই করে তাদের ফিরিয়ে নিচ্ছে। এতে নেতাকর্মীরা আরও চাঙা হবেন।’


বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে আলোচনায় আছে বহিষ্কার হয়েও মনোনয়ন পাওয়া নেতারা। ২৩৭ আসনের মধ্যে সাতজন বহিষ্কৃত নেতা এবার দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।


চট্টগ্রাম–১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, ময়মনসিংহ–১১ (ভালুকা) ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) রুহুল আমিন দুলাল, রংপুর–১ (গঙ্গাচড়া) মোকাররম হোসেন সুজন, রংপুর–২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) মো. আলী সরকার, সাতক্ষীরা–২ (সদর-দেবহাটা) আবদুর রউফ ও খুলনা–২ (সদর) নজরুল ইসলাম মঞ্জু।


গত ২৪ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে দলের বহিষ্কৃত সাত নেতার বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এর আওতায় মিরসরাইয়ের নুরুল আমিন চেয়ারম্যানের বহিষ্কারাদেশও প্রত্যাহার করে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।



দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংগঠন পরিচালনা সংক্রান্ত বিষয়ে নেতৃত্ববিরোধী অবস্থান নেওয়ার কারণে তিনি সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন।



ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন বাচ্চু এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছিল বিএনপি।


দলের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, তিনি স্থানীয় কমিটি গঠনের সময় কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলালকে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে শাস্তি দেওয়া হয়েছিল।



এ আসনে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দলের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি বহিষ্কৃত হন। সুজন দলের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।



এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মো. আলী সরকারকে। তিনি ২০০১ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরে বিএনপিতে যোগ দেন।




দলীয় শৃঙ্খলা রক্ষায় একসময় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও গত ২৪ অক্টোবর তাকে পুনর্বহাল করে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।



দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রউফ এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন।


সূত্র জানায়, ২০২৪ সালের এপ্রিল মাসে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সরকারের সময় প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করে।


পরে ২৩ এপ্রিল আলিপুর চেকপোস্ট মাদরাসা আয়োজিত মাহফিলে ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় স্থানীয় আলেম সমাজ তার গ্রেফতার দাবি জানায়। পরদিন জেলা বিএনপি বিবৃতিতে স্পষ্ট করে জানায়, আবদুর রউফ বিএনপির কেউ নন। তার বহিষ্কারাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে বহাল।



২০২১ সালের ২৫ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে আপত্তি তোলায় নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।


তবুও ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী তালিকায় তাকেই খুলনা-২ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি দলের মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্যও ছিলেন।



গত ১৮ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে লেখেন—

সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ ছিল না, কিন্তু অপরিহার্য। শৃঙ্খলা দুর্বলতা নয়—এটাই আমাদের শক্তি। আমরা যেমনভাবে ক্ষমতাসীনদের কাছে সততার মানদণ্ড দাবি করি, তেমনভাবেই নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করাই। এভাবেই তরুণদের আস্থা ফিরিয়ে আনতে চাই।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন দলের জন্য কাজ করা, কিন্তু সামান্য অভিযোগে বহিষ্কৃত অনেক নেতাকে দল বিবেচনায় নিয়েছে। তাদের জনপ্রিয়তা ও ত্যাগের মূল্যায়ন করা হয়েছে।’


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া