শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

বিএনপি ১৫ আসন ছাড়তে পারে শরিকদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। সম্ভাব্য বলা হলেও এসব আসনে প্রার্থী বদলের সম্ভাবনা খুব কম। বাকি ২৮ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করবে তফসিল ঘোষণার পর।


সবকিছু ঠিক থাকলে আজ বুধবার (১০ ডিসেম্বর) অথবা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। দেখা দিয়েছে দূরত্ব।


সূত্রের দাবি, বিএনপির কাছে থেকে অন্তত ২৫ থেকে ৩০টি আসনে ছাড় চায় যুগপৎ আন্দোলনের শরিকরা। তবে বিএনপির নীতিনির্ধারকরা জিততে পারে এমন প্রার্থী ঠিক করার দিকে গুরুত্ব দিচ্ছেন। এ বিবেচনায় ফাঁকা রাখা ২৮টির মধ্যে শরিকদের জন্য সর্বোচ্চ ১৫ আসন রাখতে চাইছে। কারণ হিসেবে নীতিনির্ধারকরা বলছেন, শরিক দলগুলো থেকে বিজয়ী হয়ে আসার মতো প্রার্থী খুবই কম। এরপরও শরিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি।


অবশ্য প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদের সঙ্গে নিয়ে নির্বাচন মোকাবিলা ও বিজয়ী হলে সরকার গঠন করতে চান বিএনপির নীতিনির্ধারকরা। গত ৮ ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও আসন ছাড় নিয়ে শরিকদের সঙ্গে সৃষ্ট দূরত্বের বিষয়ে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। শিগগির অন্য দল ও জোটের সঙ্গে বসবেন বিএনপির নেতারা।


এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন  বলেছেন, আমাদের তো অনেক বিষয়ে কাজ চলছে। জোটের ব্যাপারে শরিকদের সঙ্গে আলোচনা চলছে। আসন বণ্টন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।


অন্য ১৩টি আসন নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কায় ছয় আসনে প্রার্থী ঘোষণা করেনি। পাবনা-১, নীলফামারী-২ ও ময়মনসিংহ-১০ আসন এখনো ফাঁকা। কারণ বিএনপি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রার্থী পায়নি। আর চারটি আসনে আসনসীমানা-সংক্রান্ত জটিলতার কারণে প্রার্থী ঘোষণা করেনি দলটি। এগুলো হলো- বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩ ও গাজীপুর-১ আসন।


বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করে আসছে ১২ দলীয় জোট, ১১ দলের সমন্বয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, এনডিএম, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণফোরাম। এসব রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখছে না এবং তারা একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বিএনপি ৩৬ আসনে প্রার্থী দেওয়ার পর ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জোটের নেতারা বিস্মিত ও মর্মাহত।


শরিক দলগুলোর নেতারা জানিয়েছেন, ১২ দলীয় জোটের শরিক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। আগে ওই আসনে তাঁকে কাজ করার জন্য চিঠিও দেওয়া হয়েছিল বিএনপি থেকে। দ্বিতীয় দফায় এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে প্রার্থী করা হয়েছে।


নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। ২০১৮ সালে এই আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এবারও এই আসনে তিনি মনোনয়ন পাবেন বলে মনে করেছিলেন এনপিপির নেতাকর্মীরা। তবে এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে বেছে নিয়েছে হাইকমান্ড।


এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। এটা গণতন্ত্রের জন্য একধরনের অশনিসংকেত।


একইভাবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি-১ (সদর ও হোসেনপুর) আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। এখানে রফিকুল ইসলাম জামালকে প্রার্থী করেছে বিএনপি। যদিও ২০১৮ সালের নির্বাচনে ইরান পিরোজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাঁর বাড়িও এই জেলায়।


ঝালকাঠী-১ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণার পর ক্ষুব্ধ ইরান দলটির সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। লেবার পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, খালেদা জিয়ার চরম সংকটকালে, যখন তাঁর সবচেয়ে বেশি দৃঢ় রাজনৈতিক ঐক্য ও বন্ধুত্বের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউ প্রত্যাশা করেনি। এ আচরণ রাজনৈতিক অমর্যাদা ও অকৃতজ্ঞতার এক বেদনাদায়ক নজির হয়ে থাকবে।


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সামগ্রিক পরিস্থিতিতে মনে হচ্ছে বর্তমানে বিএনপি নির্বাচনী জোট নিয়ে তেমন আগ্রহী নয়, হয়তো মিত্রদের কিছু আসনে তারা প্রার্থী দেবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমরাও শেষ পর্যন্ত দেখতে চাই।


যেসব আসন পেতে পারে শরিকরা


বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, যে ২৮ আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। তাদের মধ্যে অন্তত ১৫টি আসন শরিকদের জন্য রাখা হতে পারে। এর মধ্যে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ের নেতা মনজুরুল ইসলাম আফেন্দি মনোনয়নপ্রত্যাশী। বিএনপি থেকে আছেন চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন। আলোচনা করে এটি শেষ পর্যন্ত শরিকদের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি।


বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জোটের প্রার্থী হিসেবে লড়বেন, মোটামুটি নিশ্চিত। একইভাবে পটুয়াখালী-৩ আসনে বিএনপি নিজ দলের প্রার্থী দেয়নি। এখান থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন করতে চান।


ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকা-১৩ আসন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য রাখা হয়েছে। একইসঙ্গে ঢাকা-১৭ আসন খালি রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের জন্য।


লক্ষ্মীপুর-১ শরিক বিএলডিপির জন্য রাখা হলেও, গত সোমবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।


শরিকদের জন্য বিবেচনায় থাকা অন্যান্য আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ এ জমিয়তে উলামার মুফতি মনির হোসেন কাসেমী জোটের সমর্থন পেতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ আসনে সমর্থন পেতে পারেন আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব। চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদে ছেলে ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ের জুনায়েদ আল হাবিব ও সিলেট-৫ আসনে একই দলের মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এছাড়া ফাঁকা রাখা পাবনা-১, নীলফামারী-২ ও ময়মনসিংহ-১০ আসন বিএনপি শরিকদের জন্য ছেড়ে দিতে পারে বলে জানা গেছে।


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির