শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

বিএনপি আসন ছাড়লেও মিত্রদের ভয় স্বতন্ত্র নিয়ে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে ভোটের মাঠ গোছানোর কাজ করছে দলগুলো। পাশাপাশি জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে আসন ভাগাভাগি নিয়ে বিভিন্ন দলের মধ্যে বেড়েছে তৎপরতা।


নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য ৫০ থেকে ৭০টি আসন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এক্ষেত্রে মিত্র দলগুলোর প্রার্থীদের এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখবে তারা। তবে ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তা মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



ছোট ছোট দলের সাংগঠনিক শক্তি তুলনামূলক দুর্বল। তাদের ভরসা অনেকটাই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ওপর। কিন্তু নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী, জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকেই লড়তে হবে। এতে যেমন বিএনপির ধানের শীষ প্রতীকের ভোটব্যাংক কাজে লাগানো যাচ্ছে না, তেমনি বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হলে পরিস্থিতি জটিল হতে পারে।



এ বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, ‘নিজ দলের প্রতীকে নির্বাচন করতে আমাদের অসুবিধা হবে না। তবে যেসব আসনে অবস্থান দুর্বল, সেখানে সংকট তৈরি হতে পারে। বিএনপি সব আসনেই শক্ত অবস্থানে আছে, এটাই বাস্তবতা। দীর্ঘদিন আমরা একসঙ্গে আন্দোলন করেছি, নির্যাতন সয়েছি। বিএনপি সব সময়ই প্রতিশ্রুতি দিয়েছে পাশে থাকার।’




পটুয়াখালী-৩ আসনের প্রসঙ্গ টেনে আব্দুল মতিন সাউদ বলেন, ‘এ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহযোগিতার জন্য বিএনপি তাদের নেতাকর্মীদের চিঠি দিয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, নুর ওই আসনে জোটের প্রার্থী হবেন। তবে একই আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনও মনোনয়নপ্রত্যাশী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে তা নুরের জন্য বড় ধাক্কা হতে পারে।’



গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন  বলেন, ‘জোটের প্রার্থী হলে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার বাধ্যবাধকতার বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো।’


অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ বলেন, ‘আমরা নিজ প্রতীকে নির্বাচন করতে চাই। ইতোমধ্যে আমরা প্রচারণা শুরু করেছি। বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে সেটা মোকাবিলা করতে না পারলে সেটি প্রার্থীর নিজস্ব ব্যর্থতা। মূল দলের প্রতীক মানেই আসন নিশ্চিত—এ ধারণা সঠিক নয়।’



বিএনপি প্রাথমিকভাবে এলডিপির জন্য তিনটি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-১৪ আসনে কর্নেল (অব.) অলি আহমদ, কুমিল্লা-৭ আসনে ড. রেদওয়ান আহমেদ এবং চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম তালুকদারের জন্য ছাড়া হবে।



গণঅধিকার পরিষদকে দুটি আসন দেওয়া হতে পারে। পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে রাশেদ খাঁন।


ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৭ আসনে বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ এবং ঢাকা-৫ আসনে দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদকে মনোনয়নে ছাড় দেওয়ার কথা ভাবছে বিএনপি।




ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের পাঁচটি দলের জন্য সাতটি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে—জাতীয় পার্টি (জাফর) দুটি, বাংলাদেশ জাতীয় দল একটি, বাংলাদেশ এলডিপি একটি, জমিয়তে উলামায়ে ইসলাম দুটি এবং ইসলামী ঐক্যজোটকে একটি আসন ছাড় দেওয়ার ভাবনা রয়েছে বিএনপির ভেতর।



এদের মধ্যে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কুষ্টিয়া-২ আসনে মহাসচিব আহসান হাবিব লিংকন, লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য ছাড় দেবে বিএনপি।




জাতীয়তাবাদী সমমনা জোটের জন্য একটি আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি। সেটি নড়াইল-২ আসন, জোটপ্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদের জন্য।



গণতন্ত্র মঞ্চের ছয় দলের মধ্যে চার দলকে চারটি আসন দেওয়া হতে পারে। এর মধ্যে আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক এবং জোনায়েদ সাকির নাম রয়েছে। এছাড়া পিরোজপুর-২ আসনে মোস্তাফিজুর রহমান ইরানের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির অবস্থান


আসন ছাড়ের ব্যাপারে এখনো নিশ্চিত না হলেও ছোট দলগুলোর প্রতি বিএনপির ইতিবাচক মনোভাব স্পষ্ট। কারও কারও প্রতিশ্রুতি আছে বিএনপির সঙ্গে থাকার, আবার কেউ এখনো লাভক্ষতির হিসাব কষছেন।


বিএনপির নেতারা বলছেন, আন্দোলনে যুক্ত প্রায় ৫০টি দল আছে। তাদের মধ্যে ভোটে জেতার সম্ভাবনা আছে এমন নেতাদেরই আসন দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে ফের মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করবে বিএনপি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পরে আমরা কীভাবে অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করবো সেটা তখন ঠিক করবো।’




বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘বিএনপি সব সময় নির্বাচনমুখী দল। আমাদের খেয়াল রাখতে হয় কাকে প্রার্থী করা উচিত। এই কাজ চলছে। সময় হলেই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।’


বিএনপির সঙ্গে আন্দোলন করা সমমনা দলগুলোর প্রার্থিতা সম্পর্কে সেলিমা রহমান বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলন করেছি, একসঙ্গে কাজ করেছি। সেগুলো বিবেচনা করেই আমাদের প্রার্থী নির্ধারণ করা হবে। এটা নিয়ে কাজ চলছে। এজন্য দলের বিভিন্ন নেতাকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। তারা এগুলো দেখছেন। তারপর তালিকা করা হবে।’


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির