শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

বিএনপির সমাবেশে কাউন্সিলর বাদল সর্দারের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গতকাল বুধবার অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বারবার কারানির্যাতিত ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব বাদল সর্দার এলাকার হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেন। যোগদানের পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই স্বৈরাচারী সরকার আমাদের অনেক নির্যাতন করেছে। ঠিকমতো থাকতে দেয় নাই। পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আজ তার পতন হয়েছে। এই আন্দোলন ছাত্র-জনতার জন্য সফল হয়েছে। আজ আমরা মুক্ত বাতাসে ঘুরতে পারতেছি। আমাদের নেতৃত্বে ইনশাহ্ আল্লাহ আমরা সুন্দরভাবে দেশ গঠন করবো। কোন প্রতিশোধ নিবো না। যেটা স্বৈরশাসকের দল করে গিযেছে। আমরা সবাই মিলে মিশে থাকবো। যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন। তারেক রহমানের নির্দেশ আমাদের শিরধার্য। উনি বলেছেন কাউকে আঘাত না করতে। তাই আমরা সেভাবেই চলবো। যতদিন না দেশ শান্তি ফিরবে ততদিন আমাদের কাজ দেশের জন্য এলাকার জন্য নিরাপত্তা করা। আমরা সবাইকে নিরাপত্তা দিবো। 

উল্লেখ্য বুধবার পল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের ঢাক দেন বিএনপি। অনুষ্ঠানে  বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দেশের উদ্ভুত পরিস্থিতিতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। বিচারের ভার নিজ হাতে দয়া করে নেবেন না। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা নয়, দায়িত্বশীলতা ও মানবাধিকারের দৃষ্টান্ত স্থাপন করেন। বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করতে চাইলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করুন।

সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজিত হতে পারে না। কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না।

তারেক রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, সবাই বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে সাঈদ-মুগ্ধসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। শিক্ষার্থী-সাধারণ মানুষ- রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। তারা স্মরণীয় হয়ে থাকবেন।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে যে যে ধর্মে বিশ্বাস করুন, তাদের নিরাপত্তা দিতে হবে। সবাই তাদের নিরাপত্তার জন্য ঢাল হয়ে দাঁড়াবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। আমাদের বিশ্বের সঙ্গে তাল দিয়ে এগিয়ে যেতে হবে। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের লক্ষ্যে মেধার সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে।

পুলিশ জনগণের শত্রু নয় এমন দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পুলিশকে ব্যবহার করেছেন। আমরা জানি ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ সদস্য চাকরিবিধি মেনে দায়িত্ব পালন করছে। কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর পুলিশের মনোবল ভাঙতে একটা চক্র কাজ করছে।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা