শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

বইমেলায় লেখক সোহেল বীরের নতুন বই ‘খড়কুটো জীবন’

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার সোহেল বীরের নতুন গল্পগ্রন্থ ‘খড়কুটো জীবন’। 

যাপিত জীবনের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা, পাওয়া কিংবা না-পাওয়ার আখ্যান নিয়ে ১০টি গল্পের মলাটবন্দী এই গ্রন্থটি। দরিদ্র ও শোষিত নিজামউদ্দিনের দুর্বিষহ জীবনের টানাপোড়েনের চিত্র ফুটে উঠেছে ‘শাস্তি’ গল্পে। কখনো নিজের পরিবারের কথা ভেবে আবার কখনো বা ভাগ্যের নির্মমতায় বিচ্ছেদ ঘটে প্রিয় মানুষটার প্রবঞ্চনায়।  কেউ কেউ বেছে নেয় নিঃসঙ্গ জীবন। ‘প্রবঞ্চক’, ‘বিচ্ছেদ’ কিংবা ‘প্ল্যাটফর্মটাও নিঃসঙ্গ’ গল্পে পাওয়া যাবে নিঃসঙ্গতা ও বিচ্ছেদের গল্প। একাত্তরে একজন মেজরের দেশের হয়ে যুদ্ধ করতে না পারার অসহনীয় যন্ত্রণা তাকে কুরে কুরে খায় তারই জীবন সায়াহ্নে। ‘প্রায়শ্চিত্ত’ গল্পে পাঠকের কাছে হাজির হয়েছেন মেজর শরাফাত এবং ফুটে উঠেছে একাত্তরে তার নীরব ভ‚মিকা। রহস্যময়তা নারী সত্ত্বার সাথে ওৎপ্রোতভাবে জড়িত। ‘রহস্যাবৃতা’ গল্পে সেরকম একটি নারী-চরিত্র খুঁজে পাওয়া যায়। দীর্ঘদিন পড়ে থাকা জরাজীর্ণ একটি বাইসাইকেল জামানের অতীত-স্মৃতি মনে করিয়ে দেয়। অন্যরকম নস্টালজিয়ায় হারিয়ে যাওয়া গল্প ‘বাইসাইকেল’।  

মহামারি করোনা নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সবার জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। মধ্যবিত্ত কর্পোরেট কর্মকর্তা আলিম সাহেবের জীবনেও আসে ভয়াবহ সংকট। সেইসব কষ্টের দিনলিপির একটি খন্ডাংশ ফুটে উঠেছে ‘খড়কুটো জীবন’ নামগল্পে। জীবনমুখী ১০টি গল্প নিয়ে এবারের আয়োজন। বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় পাললিক সৌরভ প্রকাশনীর ৭৩২ স্টলে। মলাট মূল্য ২০০ টাকা। 

নতুন এই বই সম্পর্কে লেখক সোহেল বীর বলেন, ‘জীবন ও জীবিকার কাছে মানুষ মাঝে মাঝে খুব বেশি অসহায় হয়ে পড়ে। কখনো কখনো খড়কুটোর মতো কোনোরকমে জীবন ভেসে যায় কিংবা ভাসিয়ে নিতে হয়।। দরিদ্র ও শোষিত মানুষের জীবনের ভয়াবহ টানাপোড়েন, প্রেম-বিরহ-বিচ্ছেদ, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সমকালীন গল্পসহ মোট ১০টি জীবনঘনিষ্ঠ ছোটগল্প নিয়ে এবারের নতুন বই। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।’

নতুন এই বই নিয়ে লেখক উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজের অষ্টম বইটি পাঠক সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন। বইটি প্রকাশ করছে পাললিক সৌরভ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। মূল্য ২০০ টাকা। অমর একুশে বইমেলায় পাললিক সৌরভ প্রকাশনীর ৭৩২নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বইমেলায় প্রিন্টপুকুর প্রকাশনীর ১২৮নং স্টলে, পাবনা বইমেলায় নীলাকাশ প্রকাশনীর ০১নং স্টলে এবং অনলাইনে রকমারি ডট কম-এ পাওয়া যাচ্ছে ‘খড়কুটো জীবন’।


আরও খবর




নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ